বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

পাবদা মাছের তেলঝাল তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিজের হাতে রান্না করার আনন্দই অন্যরকম। বিরিয়ানি, পোলাও, মাংস তো খাওয়া হয়েই থাকে। চাইলে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন পাবদা মাছের তেলঝাল। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে মন্দ লাগবে না। রইল রেসিপি।

উপকরণ-

পাবদা মাছ: ৫-৬টি

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

লবণ: স্বাদ অনুযায়ী

সর্ষের তেল: মাছ ভাজার জন্য

রসুন: ৫-৬ কোয়া

কাশ্মীরি মরিচের গুঁড়ো: ১ চা চামচ

আরো পড়ুন : শীতের সন্ধ্যায় ঘরেই তৈরি করুন স্যামন চাউডার

টোম্যাটো পিউরি: ৩ টেবিল চামচ

কাঁচা মরিচ: ২-৩টি

ধনে পাতা: এক মুঠো

প্রণালী-

১) প্রথমে মাছ ভাল করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রেখে দিন।

২) ছোট একটি পাত্রে সামান্য হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, টোম্যাটো পিউরি, থেঁতো করা রসুন এবং ১ টেবিল চামচ সর্ষের তেল ভাল করে মিশিয়ে রাখুন। চাইলে সামান্য পানি দিতে পারেন। তবে পানি যেন ঈষদুষ্ণ হয়।

৩) এ বার কড়াইতে সর্ষের তেল গরম হলে মাছ ভেজে তুলে নিন। পাবদা মাছ নরম, তাই ভাজার সময়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

৪) ওই তেলের মধ্যেই কাঁচামরিচ এবং মশলার মিশ্রণ দিয়ে ফুটতে দিন। এই সময়েই লবণ দিয়ে দিন।

৫) এ বার ধীরে ধীরে মাছগুলি ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিন। মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা এবং সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, তা হলেই তৈরি পাবদা মাছের তেলঝাল।

এস/ আই.কে.জে/

রেসিপি পাবদার তেলঝাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250