মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

লুটের উদ্দেশ্যে

পুরুষ থাকে না এমন ফ্ল্যাট টার্গেট করেন লিটন!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ষাটোর্ধ্ব বৃদ্ধাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে লিটন (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন গণমাধ্যমে এ তথ্য জানান। মঙ্গলবার (১০ অক্টোবর) মিরপুর-১০ নম্বর এলাকা থেকে লুট করা টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে মুন্সিগঞ্জ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।

ওসি মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তার লিটন বাসা ভাড়ার নামে ফ্ল্যাটে যান, এরপর ঘরে থাকা মহিলাকে জিম্মি করে লুট করেন। লিটন একজন প্রতারক। তিনি একসময় সৌদি আরব ছিলেন। কিন্তু সেখানে সুবিধা করতে না পারায় দেশে ফিরে আসেন। এরপর অভিনব প্রতারণা শুরু করেন।

লিটন বাসা ভাড়ার নাম করে বিভিন্ন ফ্ল্যাটে যান। সাধারণত যেসব ফ্ল্যাটে পুরুষ থাকেন না, সেসব ফ্ল্যাটকেই টার্গেট করেন। এ বিষয়ে নিশ্চিত হতে তিনি প্রথমে বাসাটি কোনো পুরুষ সদস্যকে ঘুরে দেখাতে বলেন। এসময় ঘরে কোনো পুরুষ সদস্য নেই বললে সঙ্গে সঙ্গে বাসায় থাকা নারীকে মারধর করেন এবং বেঁধে ফেলেন। এরপর নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে পালিয়ে যান। 

লিটনের দাবির বরাতে ওসি মোহাম্মদ মহসিন বলেন, শরীরে শয়তান ভর করলে তিনি (লিটন) চুরি করেন।

ওসি আরও জানান, গত ৭ অক্টোবর মিরপুর মডেল থানার কলওয়ালাপাড়ায় একই কায়দায় বাসা ভাড়ার নামে একটি ফ্ল্যাটে যান লিটন। সেখানে থাকেন শিরিন মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা ও তার ছেলে। তার ছেলে সে সময় বাইরে ছিলেন। এটি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ওড়না দিয়ে বৃদ্ধার হাত পা বেঁধে স্বর্ণের চেইন, আংটি, নগদ ২৫ হাজার টাকা এবং মোবাইল নিয়ে পালিয়ে যান লিটন। তাকে যেন শনাক্ত করা না যায় এ কারণে তিনি যে কাপড় ও ক্যাপ পরে ঢুকেছিলেন পরে সেগুলো পরিবর্তন করে ফেলেন।

মিরপুর থানা সূত্র জানায়, এ ঘটনায় মামলা দায়েরের পর মিরপুর ১০ থেকে নগদ ২৫ হাজার টাকাসহ লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার  উদ্ধার করা হয়। গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

এসকে/ 


পুলিশ গ্রেপ্তার মিরপুর টাকা ও স্বর্ণালংকার লুট প্রতারক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250