বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

বিবিএস জরিপ

পুরুষের তুলনায় স্মার্টফোন বেশি ব্যবহার করে নারীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশে ৫২ দশমিক ১ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে, সব থেকে ঢাকায় বেশি স্মার্টফোন ব্যবহার হয় ৬৯ দশমিক ৩ শতাংশ। মোবাইল ফোন আছে এমন খানার (পরিবার) অনুপাতে নারী প্রধান খানার তুলনায় পুরুষ প্রধান খানায় ব্যবহার বেশি। তবে স্মার্টফোন ব্যবহারে পুরুষের থেকে নারীরা এগিয়ে। স্মার্ট ফোনের ক্ষেত্রে এটি পুরুষের জন্য ৫০ দশমিক ৮ শতাংশ এবং নারীদের জন্য ৬০ দশমিক ৬ শতাংশ। তবে জাতীয় পর্যায়ে ৪ কোটি ১০ লাখ ৯৩ হাজার ২০৫টি পরিবারে মোবাইল ফোন রয়েছে যা প্রায় ৯৭ দশমিক ৪ শতাংশ।

এ ছাড়া বরিশালে ৩৬ দশমিক ৫, চট্টগ্রামে ৬৩, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৩৯ দশমিক ৫, রাজশাহীতে ৩২, রংপুরে ৩৪ দশমিক ১ এবং সিলেটে ৫৬ দশমিক ১ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে।

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত আইসিটি নিয়ে ‘ব্যক্তি ও খানা পর্যায়ে আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

জরিপ থেকে দেখা যায়, বাংলাদেশে রেডিও আছে এমন খানার অনুপাত ১২.৮ শতাংশ (পল্লীতে ৮.৫ শতাংশ এবং শহরে ২৫.৬ শতাংশ)। দেশের ৬২.০ শতাংশ (পল্লীতে ৫৬.৮ শতাংশ এবং শহরে ৭৭.৫ শতাংশ) খানায় অন্তত একটি টেলিভিশন রয়েছে যা ঐ খানার মালিকানাধীন। জাতীয় পর্যায়ে বাংলাদেশের মাত্র ০.৮ শতাংশ (পল্লীতে ০.৩ শতাংশ এবং শহরে ২.৩ শতাংশ)।

দেশে প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আছেন পুরুষরা। পুরুষদের তুলনায় কিছুটা পিছিয়ে আছেন নারীরা। দেশের ৫ বছরের বেশি যেকোনো শিশু এ আওতায় রয়েছে। তবে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে গ্রাম ও শহরের ব্যবধান অনেক। শহরের তুলনায় গ্রাম এলাকার মানুষ প্রযুক্তি ব্যবহারে এখনও অনেক পিছিয়ে আছে। বেতার প্রায় হারিয়ে যেতে বসলেও দেশের কিছু সংখ্যক মানুষ রেডিও শোনার ঐতিহ্য ধরে রেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের এ যুগে দেশের চার ভাগের তিন ভাগ পরিবার ঘরে টেলিভিশন দেখেন।

জরিপ থেকে দেখা যায় যে, কম্পিউটার আছে এমন খানার (পরিবার) হার ৮.৭ শতাংশ। এর মধ্যে গ্রাম এলাকার ৩ দশমিক ১ শতাংশ এবং শহরে ২৫ দশমিক ৬ শতাংশ পরিবারে কম্পিউটার রয়েছে। বাংলাদেশের মাত্র শুন্য দশমিক ৮ শতাংশ পরিবারে ফিক্সড লাইন টেলিফোন সংযোগ রয়েছে, যেখানে গ্রাম এলাকায় শুন্য দশমিক ৩ শতাংশ এবং শহরে ২ দশমিক ৩ শতাংশ।

জরিপে উঠে এসেছে দেশের ইন্টারনেট ব্যবহারকারীর হারও। জরিপ বলছে, দেশের ৩৮ দশমিক ১ শতাংশ পরিবার পরিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহার করে। তবে গ্রাম ও শহরের মধ্যে ব্যবহারের তফাত অনেক। পরিবারে ইন্টারনেট সংযোগ রয়েছে গ্রামে এমন পরিবারের হার ২১ দশমিক ৭ শতাংশ। অথচ শহরে এ হার প্রায় তিনগুণ বেশি, ৬৩ দশমিক ৪ শতাংশ।

জরিপ বলছে, শহরের তুলনায় গ্রামে ইন্টারনেট ব্যবহারের হার তুলনামুলকভাবে কম। গ্রামে ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে নারীদের তুলনায় পুরুষরা এগিয়ে। এতে বলা হয়েছে, গ্রামে মাত্র ২৩ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন। গ্রাম এলাকার পুরুষদের মধ্যে ৩৬ দশমিক ৬ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন।

ইন্টারনেট ব্যবহারের দিক থেকে শহরেও একই চিত্র দেখা গেছে। শহর এলাকাও এ হারে নারীদের তুলনায় পুরুষরা এগিয়ে। দেশের শহর এলাকাগুলোর ৭১ দশমিক ৩০ শতাংশ পুরুষ ইন্টারন্টে ব্যবহার করেন। যেখানে শহরের ৬২ দশমিক ৪ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন।

গ্রাম এলাকাগুলোতে এখনও কম্পিউটার ব্যবহারের দিক থেকে পিছিয়ে আছে। গ্রাম এলাকায় কম্পিউটার ব্যবহারের দিক থেকেও পিছিয়ে আছেন নারীরা। গ্রামের ৫ শতাংশ পুরুষ কম্পিউটার ব্যবহার করেন, যেখানে নারীরা মাত্র ২ দশমিক ৭ শতাংশ। শহরগুলোতেও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে নারীরা পিছিয়ে। শহর অঞ্চলে ২৩ দশমিক ৮ শতাংশ পুরুষ কম্পিউটার ব্যবহার করেন ও নারী ১৩ দশমিক ১ শতাংশ।

তবে মোবাইল ফোন ব্যবহারের দিক থেকে নারী ও পুরুষ প্রায় সমানে সমান। গ্রামের ৮৯ দশমিক ৭ শতাংশ পুরুষ মোবাইল ব্যবহার করেন, এক্ষেত্রে প্রায় সমান নারীরা, ৮৯ দশমিক ৬ শতাংশ। শহর এলাকাতে অবশ্য পুরুষরা মোবাইল ব্যবহারে কিছুটা পিছিয়ে। শহরের ৯০ দশমিক ৬ শতাংশ পুরুষ মোবাইল ফোন ব্যবহার করেন, যেখানে ও নারী ৯১ দশমিক ২ শতাংশ। সামগ্রিকভাবে, বাংলাদেশে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে নারীরা পিছিয়ে আছে।

আরো পড়ুন: সাংবাদিকরা কিস্তিতে ফ্ল্যাট কিনতে পারবেন: প্রধানমন্ত্রী

বাংলাদেশের অনেক মানুষ বেতারের কথা প্রায় ভুলে যেতে বসেছেন। তবে কিছু পরিবার এখনও ঘরে বসে রেডিও শোনার ঐতিহ্য ধরে রেখেছে। এ হার এখনও শহরেই বেশি। শহর এলাকায় এখন এফএম রেডিও শোনা যায়। গ্রামে শুধু বাংলাদেশ বেতার ছাড়া অন্য কোনো চ্যানেল স্পষ্টভাবে শোনা যায় না। জরিপ বলছে, বাংলাদেশে রেডিও আছে এমন পরিবার ১২ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে গ্রাম এলাকায় ৮ দশমিক ৫ শতাংশ এবং শহরে ২৫ দশমিক ৬ শতাংশ।

এম/


পুরুষ স্মার্টফোন নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250