রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

পেঁয়াজের দাম পাইকারিতে কমলেও খুচরা বাজারে প্রভাব নেই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

সংগৃহীত

লাফিয়ে-লাফিয়ে পেঁয়াজের দাম বাড়ার পর এবার পাইকারি বাজারে কমতে শুরু করেছে; তবে, সেভাবে প্রভাব পড়েনি খুচরা বাজারে। যদিও পাইকারী ব্যবসায়ীরা বলছেন শিগগিরই খুচরা বাজারেও কমবে পেঁয়াজের দাম।

বুধবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঘুরে এমন তথ্য জানা গেছে।

এর আগে, দাম বাড়ার প্রেক্ষিতে দীর্ঘ আড়াই মাস পর সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়। এদিন থেকে দেশের বিভিন্ন স্থলবন্দর থেকে ভারতীয় পেঁয়াজ আসা শুরু হয়েছে।

মূলত, সরকার ভারতীয় পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ার এক দিনের মধ্যে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম।   আমদানি ঘোষণা দেওয়ার এক দিনের ব্যবধানে কারওয়ান বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি কমেছে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত।

আরো পড়ুন: আমদানি শুরু হতেই কমল পেঁয়াজের দাম

কারওয়ান বাজারের পাইকারী ব্যবসায়ী সাইফুল আলম বলেন, আমদানির ঘোষণায় আমাদের লোকসান হবে। গুদামজাত পেঁয়াজ আমরা কিনেছি বেশি দামে, এখন কম দাম বিক্রি করতে হচ্ছে। গত পরশুও ৯০ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ বিক্রি করেছি, আজ বিক্রি করেছি ৬০ টাকা দরে।

তবে খুচরা বাজারে এখনো পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েনি। ব্যবসায়ীরা বলছেন, শিগগিরই খুচরা বাজারেও কমবে। পাড়া মহল্লার মুদি দোকানে আজও পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে। খুচরো বিক্রেতারা জানিয়েছেন তারা আগের দামে পেঁয়াজ কিনেছেন।

নিকেতন বাজার গেট এলাকার খুচরা ব্যবসায়ী হাশেম মোল্লা বলেন, আমরা আগের দামেই কিনেছি, তাই কম দামে বিক্রি করতে পারছি না। নতুন করে কিনলে দাম কমবে।

প্রাপ্ত তথ্যমতে, সোমবার থেকে দুই দিনে ৪ লাখ ৩৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ২৮৮ টন আমদানিকৃত পেঁয়াজ দেশে এসেছে।

এসি/ আইকেজে 



পেঁয়াজ বাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250