শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

পেপটিক আলসার হলো কি না, কোন উপসর্গ দেখে বুঝবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগ্রহিত

একটা সময় ছিল যখন খাবার দেখলেই লোভ সামলাতে পারতেন না। তবে এখন খাবার সামনে দেখেও অরুচি আসে? কিছু খেলেই যেন পেটে জ্বালা করে? খাবারে অরুচি আসা কিন্তু ভাল লক্ষণ নয়। এই উপসর্গ হতেই পারে পেপটিক আলসারের প্রাথমিক লক্ষণ। আলসার শব্দের অর্থ ‘ক্ষত’।

পেপটিক আলসার হলে সেই ক্ষত পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে হতে পারে। এই ক্ষতগুলি থেকেই পরবর্তী কালে জটিলতার সৃষ্টি হতে পারে। খাদ্যনালিতে অধিক মাত্রায় অ্যাসিড উৎপন্ন হলে এই রোগ হয়। এছাড়া ‘এইচ পাইলোরি’ নামক একটি ব্যাক্টেরিয়া থেকেও সংক্রমণ থেকেও এই রোগ বাসা বাঁধতে পারে শরীরে। এই সংক্রমণের ফলেই ক্ষুদ্রান্ত্রের ভিতরে আলসার দেখা দিতে পারে। আলসার সম্পর্কে সচেতন হন শুরু থেকেই। জেনে নিন কোন কোন লক্ষণ দেখলে সময় অপচয় না করেই চিকিৎসকের কাছে ছুটতে হবে।

আরো পড়ুন : যেভাবে নিজের জন্য একটু সময় বের করবেন

১) দীর্ঘ দিন ধরে পেটের উপরের ও মাঝের দিকে জ্বালা করলে, কামড়ে ধরা ব্যথা হলে, সতর্ক হতে হবে।

২) গ্যাসট্রিক আলসার হলে রোগীর খাবার খাওয়ার দু’তিন ঘণ্টা পর পেটের ব্যথাটা বাড়ে। খাবার খাওয়ার পর যদি এমনটা প্রায়ই ঘটে, তা হলে তা আলসারের লক্ষণ হতে পারে।

৩) খাওয়ার সঙ্গে সঙ্গেই পেটে ব্যথা বাড়লেও সতর্ক হতে হবে। অনেক সময় দীর্ঘ ক্ষণ খালি পেটে থাকলে পেটে অসহ্য যন্ত্রণা হয়।

৪) বুক জ্বালা করলে আমরা অনেক ক্ষেত্রেই অম্বলের সমস্যা ভেবে এড়িয়ে যাই। ঘন ঘন এমনটা হওয়া কিন্তু আলসারের লক্ষণ হতে পারে।

৫) সারা ক্ষণ গা গোলানো, বমি-বমি ভাবের সমস্যায় ভুগলে অবশ্যই আলসার হয়েছে কি না, পরীক্ষা করিয়ে নিন।

এস/ আই.কে.জে/

পেপটিক আলসার উপসর্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250