সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

প্রথম অফিস করছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রথম অফিস করছেন রোববার (১৪ই জানুয়ারি) । নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল মন্ত্রণালয়-বিভাগগুলো। এজন্য ভোর থেকেই সরগরম হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়।

তীব্র শীতের মধ্যেই মন্ত্রণালয়গুলোর সামনে ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের বরণ করে নিতে ফুল নিয়ে অপেক্ষা করতে থাকেন। সকাল ৯টার কিছু পর একে একে মন্ত্রীরা সচিবালয়ে এসে উপস্থিত হতে থাকেন। নতুন মন্ত্রীদের সচিবালয় আগমন উপলক্ষে ভোর থেকেই সচিবালয়ের ভেতরে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গাড়িগুলোকে সচিবালয়ের ভেতরে চলাচলের রাস্তায় দাঁড়াতে যাওয়া হচ্ছে না।

আরো পড়ুন: শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রধানমন্ত্রী

সকাল ৯টার কিছু পরই আসেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সকাল সাড়ে ১০টার দিকে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সচিবালয় প্রবেশ করেন।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রবেশ করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। কথা বলছেন সাংবাদিকদের সঙ্গেও।

এইচআ/ ওআ/

আওয়ামী লীগ নতুন মন্ত্রীসভা সচিবালয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250