রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

প্রথমবারের মতো এলপিএল খেলতে লঙ্কা যাচ্ছেন লিটন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে আসার পর এবার শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ডাক পেয়েছেন লিটন দাস। সেখানে সাকিব আল হাসানের দল গল টাইটানসের হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবেন লিটন। একই দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। শনিবার (১২ আগস্ট) শ্রীলঙ্কা উদ্দেশে লিটনের দেশ ছাড়ার কথা রয়েছে।

এদিকে এলপিএল খেলতে শ্রীলঙ্কায় আছেন বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার শরীফুল ইসলাম। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলতে তিনি শ্রীলঙ্কা গিয়েছেন। তবে এখনো কোনো ম্যাচ খেলেননি। ওদিকে জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচ খেলে দেশে ফিরেছেন তাওহিদ হৃদয়। এবার লিটনের পালা। শ্রীলঙ্কার এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ডাক পেলেন লিটন।

গত ৩০ জুলাই শুরু হয়েছে এলপিএল। এতে ৫ টি দল অংশগ্রহণ করবে। আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল খেলা। এ সময় বাংলাদেশ দল এশিয়া কাপের প্রস্তুতি নেবে। সে প্রস্তুতিতে সাকিব, লিটন ও শরীফুলকে পাচ্ছে না বাংলাদেশ দল। এলপিএল শেষে তাদের অনুশীলনে যোগ দেওয়ার কথা।

এলপিএল খেলার আগে গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ারসের হয়ে খেলেছেন লিটন।

এম.এস.এইচ/

ক্রিকেট লিটন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250