মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সংগীত

প্রশংসায় ভাসছে প্রিন্স মাহমুদের গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩

#

প্রিন্স মাহমুদ - ছবি: সংগৃহীত


চাঁদ রাত মানেই প্রিন্স মাহমুদের গান। দীর্ঘ ২৯ বছর ধরে তার দর্শক শ্রোতাদের ঈদে গান উপহার দিয়ে আসছেন। এবার ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার গানে পাওয়া গেছে প্রিন্স মাহমুদকে।

প্রিন্স মাহমুদ জানিয়েছেন, পরিচালক হিমেল আশরাফের অনুরোধে শাকিব খানের সিনেমার জন্য গান করেছে তিনি।  ‘ঈশ্বর’ শিরোনামের গানটিতে তার সুরে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়ক রিয়াদ।

প্রিন্স মাহমুদ বলেন, রিয়াদ দারুণ গেয়েছে গানটি। যখন তৈরি হয় গানটি তখনই গানের মায়ায় পড়ে যাই আমি, শাকিব খান ও হিমেল আশরাফ। আশা রেখেছিলাম দর্শকরাও এ গানের মায়ায় পড়বে।

চাঁদ রাতে প্রকাশ পাওয়া সিনেমার এ গানটির ইউটিউবে ভিউ ৭ মিলিয়নের বেশি। দর্শকরাও বেশ পছন্দ করছে গানটি। অনেকে মন্তব্য করেছেন যে, অনেক দিন পর এমন গান মন ছুঁয়ে গেল। কেউ লিখেছেন গান মুক্তির পর থেকে অনবরত শুনে যাচ্ছি গানটি।

আরো পড়ুন: ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ‘সুড়ঙ্গ’

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খানের 'প্রিয়তমা' সিনেমাটি। হিমেল আশরাফের পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, শহীদ নবীসহ আরও অনেকে। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250