রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রথম ধাপে দেশের তিন বিভাগের ১৮ জেলায় লিখিত পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় আসন প্রতি লড়ছেন প্রায় ১৩০ জন প্রার্থী।

শুক্রবার (৮ই ডিসেম্বর) সকাল ১০টায় এই নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। চলবে ১১টা পর্যন্ত।

জানা যায়, রংপুর, সিলেট ও বরিশাল এই তিন বিভাগের ১৮ জেলায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের সংখ্যা ৫৩৫টি এবং কক্ষের সংখ্যা ৮১৮৬টি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দুই হাজার ৭৭২টি শূন্যপদের বিপরীতে আবেদন করেছেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। সেই হিসাবে প্রতি পদের বিপরীতে লড়ছেন ১৩০ জন। নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে- রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষাসংক্রান্ত জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের ০২৫৫০৭৪৯৬৯ টেলিফোন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ওআ/

প্রাথমিকের শিক্ষক নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250