মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

প্রোটিয়াদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ফিরেছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

বিশ্বকাপের শুরুটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে, এরপর টানা তিন ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশর। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের পঞ্চম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি সাকিব আল হাসানের দল।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের ২৩তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। ইনজুরির কারণে গত ম্যাচ না খেলা সাকিব আল হাসান এই ম্যাচে ফিরেছেন একাদশে। অপরদিকে দক্ষিণ আফ্রিকার একাদশেও এসেছে এক পরিবর্তন। পেসার লুঙ্গি এনগিদির বদলে খেলবেন লিজাড উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সাকিব আল হাসান (অধিনায়ক), হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, গেরাল্ড কোজি, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।


বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250