রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

নারী ইমার্জিং এশিয়া কাপ

ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনালে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (২০ জুন) বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১ রান আসে নাহিদা আক্তারের ব্যাট থেকে। 

আরো পড়ুন: সেনেগালের বিপক্ষে রাতে মাঠে নামছে ব্রাজিল

৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ২৬ রান তুলে ফেলে পাকিস্তান। তবে তারপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিলো ২০ রান। শেষ ওভারে প্রয়োজন হয় ১৩ রানের।

তবে শেষ ওভারে মেঘলার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান। ৬ রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

এম/ আইকেজে 


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250