রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের জমজমাট সেমিফাইনাল শুরু হচ্ছে আজ। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে স্বাগতি ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে ৯ ম্যাচের সবগুলো জিতে শীর্ষে থেকেই সেমিতে পা রেখেছে ভারত। অন্যদিকে ৫ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে সেমিতে এসেছে নিউজিল্যান্ড।

বুধবার (১৫ নভেম্বর) ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চলতি বিশ্বকাপে প্রথম পর্বে ৯ ম্যাচ খেলে একটিতেও হারেনি স্বাগতিক ভারত। আর প্রতিপক্ষ নিউজিল্যান্ড হেরেছে ৪ ম্যাচে। তবে ম্যাচের আগে আলোচনায় এসেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ বদলানোর বিষয় নিয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যমে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পিচ বদলে ফেলেছে ভারতের কিউরেটররা। প্রতিবেদনটিতে এটাও বলা হয়েছে, ভারত যদি ফাইনালে ওঠে তাহলেও পরিবর্তন করা হবে পিচ।

তবে আপাতত মাঠেই নজর থাকবে দুই দলের। এখন পর্যন্ত দুদল সর্বমোট ১১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ভারতের জয় রয়েছে ৫৯ ও নিউজিল্যান্ডের ৫০টি। আর সাত ম্যাচে কোনো ফল আসেনি। বাকি ১টি ম্যাচ হয়েছে টাই। এই হিসাবেও সেমির ম্যাচে এগিয়ে থাকবে ভারত।

ভারত একাদশ 

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

ওআ/


নিউজিল্যান্ড ভারত বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250