বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত চক্রান্তের জাল বুনছে: রিজভী *** জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ *** ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের *** মুডিস রেটিংয়ের ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহদী আমিন *** বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, লাশ দাফন নিয়ে সংকট *** ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট আগামী বছর চালুর আশা বিমানমন্ত্রীর *** ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগপত্র *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: ছয় দিন পর ওসি প্রত্যাহার *** প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদক সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত

টেস্ট চ্যাম্পিয়নশিপ

ফাইনালের জন্য চমক জাগানো দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আইপিএল টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট। কিন্তু বড় মঞ্চে পারফর্ম করার পুরস্কারটা বড়ই তো হয়! আজিঙ্কা রাহানে যেমন আইপএলে ভালো খেলেই জায়গা ফিরে পেলেন টেস্ট দলে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলে বড় চমক রাহানের ফেরা। চেন্নাই সুপার কিংসের হয়ে বিধ্বংসী ছন্দে থাকা এই ব্যাটার সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের জানুয়ারিতে।

রাহানে সুযোগ পেলেও ভাগ্যের শিকে ছেঁড়েনি বাঙালি উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহার। ঋদ্ধিও ভালো ছন্দে রয়েছেন। উইকেটের পেছনে তিনি দুরন্ত পারফরম্যান্স করছেন। তবু উইকেটকিপার হিসেবে কেএস ভরতকেই সুযোগ দেওয়া হয়েছে।

ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও নির্বাচকরা আস্থা রেখেছেন লোকেশ রাহুলের ওপর। যথারীতি অধিনায়কের দায়িত্বে থাকছেন রোহিত শর্মা।

চলতি বছরের ৭ থেকে ১১ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত ভারতীয় দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

এম/

আরো পড়ুন:

টিভিতে দেখুন আজকের খেলা (২৫ এপ্রিল ২০২৩)

টেস্ট চ্যাম্পিয়নশিপ অস্ট্রেলিয়া ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250