বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হরমুজ প্রণালি বন্ধই থাকবে—প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি *** ইরানে সরকার পতনের ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা সংস্থা *** ইরান যুদ্ধে যোগ না দিলে সৌদিকে ‘পরিণাম’ ভোগ করার হুমকি দিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সিনেটর গ্রাহাম *** তেলের দামের চেয়ে ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকানো বেশি জরুরি: ট্রাম্প *** যুদ্ধাপরাধে দণ্ডিতদের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ *** রাষ্ট্রপতির ভাষণে মিশে থাকল ‘ভাগ্যের নির্মম পরিহাস’ *** ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফিফার ‘বিংশ শতাব্দীর বাংলাদেশের সেরা ফুটবলার’ হাফিজ উদ্দিন এবার হলেন স্পিকার *** হট্টগোলের মধ্যে ভাষণ শুরু করলেন রাষ্ট্রপতি, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের *** আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

ফার্মগেটে পুলিশ সদস্য হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩

#

কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার - ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২ জুলাই) বিভিন্ন সময়ে রাজধানীতে অভিযান চালিয়ে ডিবি তেজগাঁও বিভাগ তাদের গ্রেপ্তার করে।

রোববার সকালে ঢাকা ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. গোলাম সবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আরো পড়ুন:দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য: শেখ হাসিনা

কনস্টেবল মনিরুজ্জামান শনিবার ভোরে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে খুন হন। মনিরুজ্জামান ঈদের ছুটি কাটিয়ে সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরেন। ট্রেনে এসে তেজগাঁও রেলস্টেশনে নামেন তিনি। পরে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। তার আগেই ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে তিনি ছুরিকাঘাতের শিকার হন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250