শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

ঢালিউড

ফেসবুক স্ট্যাটাসে কাকে খোঁচা দিলেন শাকিব খান?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

শাকিব খান

ঢালিউডের নাম্বার ওয়ান শাকিব খান তার ফেসবুকে হঠাৎ একটি পোস্ট করেছেন। যে পোস্ট পড়ে এবার খুশি হয়েছেন শাকিব ভক্ত আর নেটিজেনরা।

রোববার ( ৯ জুলাই) রাতে শাকিব খান তার ফেসবুকে একটি স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ওই স্ট্যাটাসে শাকিব নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে - আমি না! 😉

এমন লেখার সঙ্গে চোখ টিপ দেয়া একটি ইমোজি জুরে দিয়েছেন অভিনেতা। যা দেখে অনেক নেটিজেনরাই মনে করছেন, এই পোস্টের মাধ্যমে কাউকে উত্তর দিয়েছেন শাকিব।

সম্ভবত যারা নিজের ঢোল নিজে পেটায় কিংবা নিজের সিনেমাকে বড় করে বেশি বেশি প্রচার করে তাদের উদ্দেশে এমন মন্তব্য শাকিবের। এর অবশ্য কারণও জোরালো। কোনো সিনেমা ভালো না খারাপ তা সিদ্ধান্ত নেবে দর্শক। নিজেকে গলা ফাটিয়ে কেন তা বলতে হবে এমনই মনে করেন ঢালিউডের ‘ নাম্বার ওয়ান খ্যাত’ শাকিব খান।

শাকিবের স্ট্যাটাসে শাকিব আরও জানিয়েছেন ‘প্রিয়তমা’ সিনেমার কিছু তথ্য। লিখেছেন, ভালোবাসার সব বাঁধ ভেঙে ওয়ার্ল্ডওয়াইড ১৫২টির বেশী থিয়েটারে মহাসমারোহে চলছে প্রিয়তমা। পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’ উপভোগ করুন।

শাকিবের এমন তথ্যে খুশি শাকিবিয়ানরা। কারণ পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’ উপভোগ করার আহ্বান জানিয়েছেন স্বয়ং সিনেমার নায়ক।

আরো পড়ুন: ইউটিউব থেকে আয় শত কোটি

পরিবারের সব সদস্যকে নিয়ে নিজের অভিনীত সিনেমা দেখার তথ্য শেয়ার করায় ভক্ত ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা আর শুভকামনার ভালোবাসার সাগরে ভাসছেন ঢালিউডের এই কিং খান। 

এম/


শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250