রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

বন্যাদুর্গতদের জন্য ‘কনসার্ট ফর পাহাড়’

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুই মাস পরও বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির মানুষ। পার্বত্য চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে গতকাল শনিবার(৭অক্টোবর) সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় ‘কনসার্ট ফর পাহাড়’–এর আয়োজন করেছে বাংলা ফাইভ ব্যান্ড ও আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা।

দুই ঘণ্টার এ আয়োজনে গান শোনান তানযীর তুহিন, ওয়ার্দা আশরাফ, লিমন, লিয়ন ত্রিপুরা, সপ্তম ত্রিপুরা, সূচি মারমা ও গানের দল বাংলা ফাইভ ও এফ মাইনরের শিল্পীরা। গানের পরিবেশনার পাশাপাশি ছবি আঁকার আয়োজন ছিল। ছবি এঁকেছেন চিত্রশিল্পী জয়দেব রোয়াজা। আলোকচিত্রী অনিক রহমান নিজেদের অভিজ্ঞতা শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করে নেন।

কনসার্টের আয়োজক সিনা হাসান রোববার প্রথম আলোকে বলেন, ‘পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় হাসপাতাল নেই। রাস্তা বন্ধ হওয়ায় অনেকের জীবিকা নির্বাহ করা দুরূহ হয়ে উঠেছে। তাঁদের জন্যই মূলত আমাদের এই আয়োজন।’

কনসার্টের টিকিট বিক্রি, টি–শার্ট ও চিত্রকর্ম বিক্রি করে প্রাপ্ত অর্থের পুরোটা বন্যাদুর্গতদের জন্য পাঠানো হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্দা আশরাফ।

একে/


কনসার্ট ফর পাহাড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250