মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

বর্ষায় ভিটামিন ডি এর ঘাটতি মেটাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভিটামিন ডি এর সবচেয়ে বড় উৎস হলো সূর্যের আলো। তবে ভরা বর্ষায় সেই সূর্যের দেখা মেলা ভার। তবে বর্ষায় অনেকের ভিটামিন ডি এর অভাবে দেখা দেয়।

ভিটামিন ডি সানসাইন ভিটামিন নামেও পরিচিত। শরীর সূর্যালোকের সংস্পর্শে এলেই শরীরে ভিটামিন ডির যোগান মেলে। যদিও কিছু খাবার থেকে এটি পাওয়া যায়।

ভিটামিন ডি হাড় মজবুত করার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত করে। তবে এ সময় শরীরে রোদ লাগানোর উপায় নেই। তাই শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা দিতে পারে।

এজন্য খাবারের তালিকায় রাখুন ভিটামিন ডি যুক্ত খাবার। যেগুলো আপনার শরীরের ভিটামিন ডি এর অভাব দূর করতে পারে-

সামুদ্রিক মাছ খান

সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামি ডি থাকে। তাই রোজের খাদ্যতালিকায় টুনা, স্যালমন, সার্ডিনের মতো মাছ অবশ্যই রাখবেন।

ডিম

রোজ ডিমের কুসুম খেতে পারেন। একটা ডিমের কুসুমে প্রায় ৩৭ আইইউ ভিটামিন ডি রয়েছে। তাই নিয়মিত ডিমের কুসুম খেলে ভিটামিন ডির ঘাটতি মিটে যাবে সহজেই।

মাশরুম

মাশরুমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের অনেক রোগের দাওয়াই। একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, নিয়মিত মাশরুম খেলেই দেহে ভিটামিন ডি এর ঘাটতি মিটিয়ে ফেলা সম্ভব হবে।

আরো পড়ুন: বাদাম নাকি ছোলা, পুষ্টিতে এগিয়ে কোনটি?

দুধ

ভিটামিন ডির অন্যতম উৎস হচ্ছে গরুর দুধ। একটি সুষম পানীয়। বিশেষজ্ঞরা ছোট-বড় সবাইকে দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। দুধে ক্যালসিয়াম,আমিষ ও ল্যাক্টোজ সহ নানান পুষ্টিগুণে ভরা। তাই শুধু শরীরে ভিটামিন ডির ঘাটতি কমাবেই না সঙ্গে অনেক রোগের সঙ্গে মোকাবিলা করতেও সাহায্য করবে।

ওটস

যে কোনো দানাশস্যে ভিটামিন ডি অনেক বেশি পরিমাণে থাকে। এ সময় শরীরে ভিটামিন ডির ঘাটতি কমাতে ওটস খেতে পারেন।সঙ্গে কাঠবাদাম, খেজুর, আখরোট রাখতে পারেন। এগুলো ভিটামিন ডি এর খুব ভালো উৎস।

সূত্র: হেলথলাইন

এসি/ আইকেজে 


ভিটামিন ডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250