বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

সাংবাদিকদের ড. মোমেন

বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বাইডেনকে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে তাঁর সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা জানিয়েছেন। বাইডেন ধৈর্য ধরে তা শুনেছেন।

শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মোমেন বলেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে বাইডেনের কাছে গিয়ে তাঁর পরিচয় দেন। তিনি বাইডেনকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সঙ্গে কথা বলতে চান। জবাবে বাইডেন বলেন, অবশ্যই। 

এ পর্যায়ে বাইডেনকে শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে তাঁর বাবা-মাসহ পরিবারের বেশির ভাগ সদস্যকে হত্যা করা হয়। এখন দেশের জনগণই তাঁর পরিবার। জনগণের জন্য তিনি নানা উন্নয়নমূলক কাজ করছেন। কেউ যাতে গৃহহীন না থাকে সেজন্য কাজ করছেন তিনি। জবাবে বাইডেন বলেন, তিনি এসব জানেন। 

পররাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা ও বাইডেনের মধ্যে আলোচনা চলাকালে সেখানে প্রধানমন্ত্রীর কন্যা অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন। তিনি প্রতিবন্ধীদের নিয়ে তাঁর কাজ সম্পর্কে বাইডেনকে অবহিত করেন। বাইডেন তাঁর কাজ সম্পর্কে আগ্রহ দেখান। তিনি সায়মার কাছে কন্টাক্ট নাম্বার চান। এ সময় সায়মা তাঁর কার্ড বাইডেনকে দেন। 

পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের আলোচনার সময় জাতির পিতার কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, এ সময় অ্যাম্বাসাডর অ্যাট লার্জ জিয়াউদ্দিন তাঁর ক্যামেরা দিয়ে ছবি তুলতে চাইলে বাইডেন নিজেই ওই ক্যামেরাটি নিয়ে সেলফি তোলেন। 

সায়মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, পূর্বের টুইটারে লিখেছেন, নয়াদিল্লিতে জি২০ সামিটে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চমৎকার আলাপ হয়েছে।

তিনি যোগ করেন, ‘আমি তাঁর সঙ্গে সার্বিক জনস্বাস্থ্যের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব এবং শিক্ষা ব্যবস্থায় স্কুল মনোবিজ্ঞানীর বিষয় নিয়ে কথা বলেছি।’

আর.এইচ /  আই.কে.জে

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250