রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

বাইরের কে ভিসানীতি দিল এ নিয়ে শেখ হাসিনার মাথাব্যথা নেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচন করব তাতে বাইরের কে ভিসানীতি দিল, কে নিষেধাজ্ঞা দিল, এ নিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই।  

শনিবার (২৭ মে) রাজধানীর মধ্য বাড্ডা লুৎফর টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমেরিকা বলেছে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ভিসা বন্ধ করবে। এটাতে আমাদের কিছু নেই, আমরা সুষ্ঠু নির্বাচন করি। সর্বশেষ গাজীপুরে দেখিয়ে দিয়েছি, আমরা নির্বাচন সুষ্ঠু করব।’ 
তিনি বলেন, ‘মার্কিন ভিসানীতিতে আমাদের লাভ হলো, তারা নালিশ করেছে নিষেধাজ্ঞা দেবে! সেই নিষেধাজ্ঞা কই? নির্বাচনে বোমা মারলে, গাড়ি ভাঙচুর করলে তারাই ভিসানীতির আওতায় আসবে।’  

সবাই অংশগ্রহণে আওয়ামী লীগ নির্বাচন চায় মন্তব্য করে কাদের বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করব। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছি। সামনের দিনে বাংলাদেশে চারটি সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনে অবাধ নির্বাচন হবে।’  

কাদের বলেন, ‘বিএনপির কোন শত্রু নাই, তাদের প্রধান শত্রু শেখ হাসিনা। মানুষ আর ধানের শিষ চায় না। ওরা বলে ধানের শিষ, মানুষ বলে পেটে বিষ। কেউ কেউ বলে সাপের বিষ।’ 

আরো পড়ুন:যুক্তরাষ্ট্রের ভিসানীতি কোনো নিষেধাজ্ঞা নয়: কৃষিমন্ত্রী

দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা মন্তব্য করে তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন। তিনি নিজের কথা ভাবেন না, ভাবেন দেশের কথা।’  

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আযম।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250