মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

টেলিভিশন

এবার ‘বউ চোরা বক্কর’ জাহিদ হাসান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রতি ঈদেই ব্যতিক্রমী সব চরিত্রে দেখা যায় জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। এবারও তার বতিক্রম হচ্ছে না। ঈদের ৬ষ্ঠ দিন আজ ‘বউ চোরা বক্কর’ হয়ে হাজির হচ্ছেন তিনি।

চ্যানেল আইতে আজ মঙ্গলবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘বউ চোরা বক্কর’। মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের রচনা ও পরিচালনায় এতে জাহিদ হাসান ছাড়া আরও অভিনয় করেছেন আইরিন আফরোজ, শফিক খান দিলু প্রমুখ।

গল্পে দেখা যাবে, আবু বক্কর গ্রামের হাস্যোজ্জ্বল, শিক্ষিত মানুষ। দেখা হলেই মানুষকে দুটি জ্ঞানের কথা বলে। সবার সঙ্গে তার ওঠাবসা। সবাই তাকে অনেক ভালোবাসে পছন্দ করে। অনেকেই তাকে মজা করে বলে এতো জ্ঞান দাও জ্যোতিষ বিদ্যা শিখলে নাকি? সে ও মজা করে বলে শিখলাম আর কী। আবু বক্করের সঙ্গে গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সোনালির সঙ্গে সেই অনেক আগে থেকে প্রেম ভালোবাসা আছে। আবু বক্কর মফস্বল শহরের ছোট একটা চাকরি করে। যে টাকা আসে সেটা দিয়ে আসলে তার পরিবার ঠিকমতো চালাতে পারে না। এদিকে বিয়ের বয়স পার হয়ে যেতে থাকে।

আরো পড়ুন:যে কারণে পুলিশের কাছে দীপিকা পাড়ুকোন

চাকরির সুবাদে অনেকদিন বক্কর গ্রামে আসে না। এই সুযোগে সোনালির বাবা-মা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। বক্কর গ্রামে আসার পর শোনে সোনালির বিয়ে হয়ে গেছে জালাল নামে এক ব্যক্তির সঙ্গে। সোনালির সঙ্গে কোনোদিন তার স্বামীর সঙ্গে বনিবনা হয়নি। জালাল এখনও বুঝতে পারেনি সোনালি কোন কারণে তাকে মেনে নিতে পারছে না। বিয়ের পর থেকে তাদের একই ঘরে শয়ন হলেও একই বিছানায় শয়ন হয়নি। জালাল একজন গুনিন বা জ্যোতিষীর স্মরণাপণ্ন হতে চায়। খবর চলে আসে বক্করের কাছে। সে জ্যোতিষী সেজে বাড়িতে প্রবেশ করে!

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250