রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’

বিএনএম এর প্রতীক পরিবর্তনে নির্বাচন কমিশনকে জাপার চিঠি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর দলীয় প্রতীক পরিবর্তন করার জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। 

রবিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টি নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার এর দপ্তরে গিয়ে চিঠি হস্তান্তর করেছেন। 

এতে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা পত্রিকান্তরে জানতে পারলাম যে, নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। যে সব দল নিবন্ধন লাভ করেছে ওই দলসমূহকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) কে ‘নোঙ্গর’ প্রতীক দেয়া হয়েছে তাতে আমাদের আপত্তি আছে। কারণ ‘নোঙ্গর’ ও ‘লাঙ্গল’ উচ্চারণের মধ্যে কিছুটা আন্তমিল রয়েছে। দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্যও আছে। নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটারগণ বিভ্রান্ত হতে পারেন। 

তিনি আরও বলেছেন, এক সময়ে একটি রাজনৈতিক দলকে ‘জাহাজ’ প্রতীক বরাদ্দ করা হয়েছিলো। ব্যালটে নৌকার ছবির সাথে ‘জাহাজের’ ছবির কিছুটা সাদৃশ্য দেখায় আপত্তি উত্থাপিত হলে ওই প্রতীকটি বাদ দেয়া হয়েছে। নতুন নিবন্ধিত বিএনএম-কে বরাদ্দকৃত ‘নোঙ্গর’ প্রতীক পরিবর্তন করে অন্যকোনো পরিচিত প্রতীক বরাদ্দ করা এবং নির্বাচনী প্রতীকের গেজেট সংশোধন করে প্রতীকের তালিকা থেকে ‘নোঙ্গর’ প্রতীক বাদ দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, মোস্তফা আল মাহমুদ প্রমুখ।

আর.এইচ

জাতীয় পার্টি জাতীয় পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250