বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

বিএনপি নতুন ষড়যন্ত্রের পাঁয়তারা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল - ছবি: সংগৃহীত

বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নতুন ষড়যন্ত্রের পাঁয়তারা করছে।

তিনি বলেন, এখন নাকি এক দফা কর্মসূচি দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে বিএনপি। কিন্তু বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই। জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় এ কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের শক্তির ওপরে কোনো শক্তি নেই, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। আপনারাও (কর্মীদের) বুঝিয়ে দেবেন, জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

দেশে সরকার পরিবর্তনের একটি মাত্র পথ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল হোতা বিএনপি। পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। ২০১৩ ও ১৪ সালের জ্বালাও-পোড়াও আন্দোলন দেখেছি। জঙ্গিবাদের উত্থানের কথা সবার মনে আছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হবে না।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্ধৃতি দিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, উন্নয়ন দেখতে চাইলে বাংলাদেশকে দেখুন। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে অব্যাহত অগ্রযাত্রার দিকে নিয়ে যাচ্ছে, সেটাই আমাদের স্বপ্ন। আমরা অসম্ভবকে সম্ভব করেছি। ২০০৮ সালে শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিতে চেয়েছিলেন, সেটা আমরা করেছি।

আরো পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আগ্রহ নেই ইইউ প্রতিনিধি দলের

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা এ সময় বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিএনপির যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমরা রাজপথে আছি, থাকবো। তারা দেশে নৈরাজ্য ও সহিংসতা করলে তাদের প্রতিহত করা হবে। আমাদের নেতাকর্মীদের জনগণের জানমালের নিরাপত্তায় সতর্ক থাকতে হবে। যেখানে সহিংসতা, সেখানে প্রতিরোধ করবো।

এম/


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250