মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

বিকেলে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ছেলেদের বিশ্বকাপে বরাবরই হট ফেবারিট ব্রাজিল। বিশ্বমঞ্চে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে সেলেসাওরা। কিন্তু মেয়েদের ফুটবলে অনেকটা পিছিয়ে লাতিন আমেরিকার দেশটি। র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পর্যায়ে থাকলেও কখনোই নারী বিশ্বকাপে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের।

তবে এবার সেই অধরা সোনালি ট্রফি জয়ের মিশনে শনিবার (২৯ জুলাই) বিকেলে মাঠে নামছে সেলেসাওদের মেয়েরা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেবারিট ফ্রান্স। এর আগের ম্যাচে পানামাকে ৪-০ গোল বিধ্বস্ত করেছিল তারা। তাই এই ম্যাচে কিছুটা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ব্রাজিল।

অন্যদিকে র‍্যাঙ্কিংয়ে পাঁচে থাকা ফ্রান্সও চাইবে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে। নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল জ্যামাইকার সঙ্গে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে তারা। তাই এই ম্যাচে হারলেই কিংবা ড্র করলে নক-আউটে উঠার লড়াই থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকবে তারা। এমন কঠিন সমীকরণে জয়ের বিকল্প নেই হার্ভে রেনারের শিষ্যদের সামনে।

এই ম্যাচে বাড়তি নজরে থাকবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আরি বোর্গেস। আগের ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি এক অ্যাসিস্টে ব্রাজিলকে দারুণ এক জয় এনে দিয়েছিলেন তিনি। এ ছাড়া রক্ষণভাগে চমক দেখাতে পারেন অধিনায়ক রাফায়েলে।

অন্যদিকে হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুঃসংবাদ ফ্রান্স শিবিরে। কাফ মাসলের ইনজুরির কারণে এই ম্যাচের স্কোয়াডে না-ও দেখা যেতে পারে নিয়মিত অধিনায়ক উইন্ডি রেনার্ডকে। সেই সঙ্গে লেস ব্লুজদের আরেক তারকা সেলমা বাচাও এই ম্যাচে থাকছেন না।

ফ্রান্সের সঙ্গে এর আগে ১১ বারের দেখায় কখনোই জিততে পারে ব্রাজিল। ফরাসি মেয়েদের ৬ জয়ের বিপরীতে ড্র হয়েছে ৫ ম্যাচে। সবশেষ চারবারের দেখায় প্রতিবারই হেরেছে সেলেসাওরা। ২০১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিয়েছিল ব্রাজিলিয়ান মেয়েরা।

ওআ/



ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250