সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

বিজয় দিবসে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ই ডিসেম্বর) উপজেলার হাটখোলা সীমান্তের ২৮১/১৫ পিলার এলাকায় বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বিএসএফের চকগোপাল ক্যাম্প কমান্ডার কে কে যাদবের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।

হাটখোলা ক্যাম্প কমান্ডার বলেন, মহান বিজয় দিবস উপলক্ষ্যে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান ভুঁয়ার পক্ষে বিএসএফকে মিষ্টি দেওয়া হয়।

তিনি আরো বলেন, দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব গুলিতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে। এসময় বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

এসকে/ 

বিজিবি বিএসএফ বিজয় দিবস মিষ্টি উপহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250