মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

বিটের রস পান করলে কমে যাবে অনেক রোগের ঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রত্যেকটি মানুষের কমবেশি ভালো খারাপ অভ্যাস আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কম বয়সীদের বেশি অভ্যাস থাকে। আর এই অভ্যাসগুলোর কারণে কম বয়সীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। যেমন:-

দৈনন্দিন জীবনে হাজার রকম অনিয়ম, খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ না রাখা, শরীরচর্চায় অনীহা— এ সব কারণে ঘরে ঘরে এখন মানুষ বিভিন্ন রোগের কবলে পড়ছেন। ক্রমেই লম্বা হচ্ছে ওষুধের তালিকা। 

কেউ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, কেউ আবার হার্টের রোগী। অনেকের শরীরে আবার ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েড একসঙ্গেই বাসা বেঁধেছে। রোগবালাইয়ের কবল থেকে নিজেকে রক্ষা করতে রোজকার কিছু অভ্যাসে বদল আনা জরুরি।

যেমন, সকালে উঠে দুধ-চিনি দেওয়া চায়ের বদলে এক গ্লাস বিটের রসে চুমুক দিলেই কিন্তু অনেক অসুখ ঠেকিয়ে রাখতে পারেন। 

চলুন জেনে নিই, কেন সকালে খালি পেটে বিটের রস খাওয়া উপকারী:

১) হার্টে অসুখের ঝুঁকি কমায়:  বিটে আছে নাইট্রেট। তা শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। রক্তনালিগুলির মুখ খুলে যায়, যার হাত ধরে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্ত সঞ্চালন বাড়ে শরীরে৷ হৃদ্‌পিণ্ড অনেক বেশি সচল থাকে৷ এ ছাড়া, নিয়মিত বিট খেলে ইস্কিমিক হার্ট ডিজিজেরও প্রকোপ কিছুটা কমে। এর মূলে আছে বিটেইন নামের উপাদান।

২) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: বর্ষার মৌসুমে ভাইরাস-ব্যাক্টেরিয়া কাবু করে আমাদের। ফলে জ্বর, সর্দি, কাশি এখন ঘরে। এই সময়ে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে, শরীর চাঙ্গা রাখতে নিয়ম করে বিটের রস খেতে পারেন। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।

৩) ত্বকের জেল্লা বৃদ্ধি করে: বিটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সি। ত্বকের দাগ-ছোপ, বলিরেখার মতো সাধারণ সমস্যাগুলি প্রতিরোধ করে এই বিট। বিটে থাকা বেটালেন্‌স নামক যৌগটি শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। ত্বকে রক্ত সঞ্চালন ভাল হলে ভেতর থেকে ত্বক জেল্লাদার হয়ে ওঠে। গালের দু’দিকে লালচে আভা আনতে আর প্রসাধনীর সাহায্য নিতে হবে না।

৪) স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে: বিটে থাকা নাইট্রেট শরীরে রক্ত সঞ্চালনের হার বৃদ্ধি করতে সাহায্য করে। মস্তিষ্কেও রক্ত চলাচল ভাল হয়, স্ট্রোকের ঝুঁকি কমে। বিটের রস নিয়ম করে খেলে স্মৃতিশক্তিও ভাল থাকে।

৫) চুল পড়ার সমস্যা কমে: আয়রন, ফোলেট এবং ভিটামিন সি-র মতো গুরুত্বপূর্ণ খনিজগুলি চুল ভাল রাখতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সব খনিজ রয়েছে বিটের মধ্যে। শুধু চুল ঝরা নয়, নতুন চুল গজাতেও সাহায্য করে বিটের রস।

এস/ আই. কে. জে/ 



রোগ কম বয়সী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250