বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিদেশি শক্তির ওপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না: সিপিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিদেশি শক্তির ওপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। এ জন্য জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। না হলে মানুষের মুক্তি অর্জন সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।

সোমবার (৯অক্টোবর)  বিকেলে রাজধানীর সিপিবি কার্যালয়ে এক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেছেন। কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৬তম প্রয়াণ দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে সিপিবি।

সভায় সভাপতির বক্তব্যে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম দেশের বর্তমান সংকটের জন্য শাসকগোষ্ঠীর রাজনীতিকে দায়ী করেন।

দেশে ‘দুঃশাসন’ চলছে অভিযোগ করে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, এর অবসানের জন্য সংগ্রাম জোরদার করতে হবে। শুধু ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির নীতিহীনতা মানুষকে রাজনীতিবিমুখ করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে মোহাম্মদ ফরহাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য পরেশ কর, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কাবেরী গায়েন। সভা পরিচালনা করেন সিপিবির সম্পাদক আনোয়ার হোসেন।

একে/



বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250