শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় মিয়ানমারের অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রায় ২৫ বছর আগে মুক্তি পেয়েছিল সিনেমা ‘সান ইয়ে’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মিয়ানমারের অভিনেত্রী কিং হেনিন ওয়াই। পরে হয়ে ওঠেন বার্মিজ সিনেমার অন্যতম সফল অভিনয়শিল্পী। গতকাল বিবিসির প্রকাশ করা বিশ্বের ১০০ প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় আছেন বিনোদন দুনিয়ার তারকারাও। তাঁদের একজন কিং হেনিন ওয়াই। মিয়ানমারের অভিনেত্রী কিং হেনিন ওয়াইকে মানবসেবায় অসামান্য অবদান রাখার জন্য এ তালিকায় নির্বাচিত করা হয়।

জানা গেছে, ২০১৪ সালে মিয়ানমারের এ অভিনেত্রী স্বনামে একটি ফাউন্ডেশন চালু করেন। কিং হেনিন ওয়াইয়ের এ সংস্থা এতিম ও মা-বাবা পরিত্যক্তদের নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। এখন পর্যন্ত অসহায় ১০০ শিশুকে সাহায্য করেছেন এ অভিনেত্রী।

আরো পড়ুন: বিশ্বমঞ্চ জয় করলেন অতিশয় মোটা তরুণী পৃথুলা দীপিকা

কিং হেনিন ওয়াই শিশু পাচারের বিরুদ্ধেও কাজ করে আলোচনায় আসেন। তার অভিনীত সিনেমা ‘সান ইয়ে’ প্রায় ২৫ বছর আগে মুক্তি পেয়েছিল। এ সিনেমায় প্রধান চরিত্রে কিং হেনিন ওয়াই। 

এরপর থেকে মিয়ানমার জুড়ে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। কিং হেনিন ওয়াই মিয়ানমারের সিনেমার অন্যতম সফল তারকা। বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় তার নাম উঠে আসায় মিয়ানমারের সিনেমাপ্রেমীরা বেশ উচ্ছ্বসিত।

এসি/ আই.কে.জে/


বিবিসি মিয়ানমার অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250