রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’ *** আওয়ামী লীগের লকডাউন: অবরোধকারীরা ‘সফল’, বললেন ওসি; ভিডিও ভাইরাল

বিমানে শিশুকে কোলে নিয়ে আদর করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

বিমানে শিশুকে কোলে নিয়ে আদর করলেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম যাওয়ার পথে বিমানে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যাত্রীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে প্রধানমন্ত্রী বিমানের যাত্রী ও ফ্লাইট ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সাংবাদিক ইয়াসিন কবির জয় তার ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।

সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী বিমানের প্রতিটি যাত্রীর সঙ্গে হেঁটে হেঁটে কথা বলেন। এ সময় শিশুদের সঙ্গে মজা করে কথা বলা ছাড়াও প্রধানমন্ত্রী বয়স্কদের জড়িয়ে ধরে তাদের কুশল জানতে চান। বিমানে হঠাৎ করে নিজের সিটের পাশে সরকারপ্রধানকে দেখে বিষ্মিত হয়ে উঠেন যাত্রীরা।

বঙ্গবন্ধুকন্যা ফ্লাইটে ঘোরাঘুরির সময় এক বছরের শিশু ইয়াসিনকে কোলে নিয়ে আদর করেন। এবং তার সঙ্গে কিছু সময় কাটান। একপর্যায়ে শিশুটি তার (প্রধানমন্ত্রীর) চশমা কেড়ে নেয়।

প্রধানমন্ত্রীর এমন ব্যবহারে ব্রাসেলসের পথে উড়ে চলা বিমানে বয়ে যায় আনন্দের ঢেউ। অনেকেই মোবাইল ফোন বা ক্যামেরা হাতে নেন ছবি তোলার জন্য।

অনেক যাত্রীকে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে, মহিলারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেন।

এভাবে বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটির (বিজি ২০৭) আইল ধরে হেঁটে গিয়ে আবার নিজ আসনের কাছে ফেরেন সরকারপ্রধান।

ওআ/

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250