মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

বিশ্বকাপ বাছাই পর্বের আগে ব্রাজিলের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ফাইল ছবি

আর কিছুদিন পরেই ব্রাজিলের বিশ্বকাপ বাছাই। বাছাই পর্বের আগে লা লিগায় রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের চোট সেলেসাও শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছে। ইতোমধ্যেই দলটির কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, পরের ম্যাচে খেলা হবে না ২৩ বছর বয়সী এ খেলোয়াড়ের। 

মাদ্রিদের পরবর্তী ম্যাচ ২ সেপ্টেম্বর। এদিন গেতাফের বিপক্ষে খেলবে মাদ্রিদ। এই ম্যাচের ৬ দিন পর বলিভিয়াকে আতিথ্য দেবে ব্রাজিল। ম্যাচের সময় কাছাকাছি হওয়াতে ব্রাজিলের শুরুর ম্যাচেও তার থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। 

তবে আনচেলত্তি বলছেন, ইনজুরিটা অত গুরুতর নয়। তিনি আত্মবিশ্বাসী আন্তর্জাতিক বিরতির পর ভিনিসিয়ুস যথা সময়ে পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন। 

গণমাধ্যমকে আনচেলত্তি বলেছেন, ‘ভিনিসিয়ুসের পায়ের পেশিতে সমস্যা রয়েছে। বিষয়টা অত গুরুতর নয়, সে খেলার চেষ্টা করেছিল। কিন্তু বিষয়টা তাকে ভীষণ অস্বস্তিতে ভুগিয়েছে। আমরা তাকে বদলি করাকেই শ্রেয় মনে করেছি।’

গত মৌসুমে ২৮ গোল ও ১৯টি অ্যাসিস্ট করা ভিনিসিয়ুসের এটাই প্রথম পেশির ইনজুরি।

এম.এস.এইচ/  

ভিনিসিয়ুস জুনিয়র ব্রাজিল সেলেসাও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250