রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান

বিশ্বকাপ শেষে দেশে ফিরলেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

বিশ্বকাপ শেষে দেশে ফিরলেন ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেটে দল। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে ঢাকায় পৌঁছেছেন লিটন-তাসকিনরা।

রোববার (১২ নভেম্বর) সকাল ১০টার পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমান।

শনিবার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার কাছে পুনেতে সেই ম্যাচে টাইগাররা হেরে যায় ৮ উইকেটে। ব্যর্থতার বোঝা মাথায় চেপেই দেশে ফিরছেন ক্রিকেটাররা।

বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে ভারত ছেড়েছে বাংলাদেশ দল। আসরে ৯ ম্যাচ খেলে মাত্র দুটোতে জয় পেয়েছে টাইগাররা। হারের চেয়েও বিদঘুটে ছিল হারের ধরণ, কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি সাকিব আল হাসানের দল।

রোববার এক চাটার্ড বিমানে ভারত ছাড়ে বাংলাদেশ দল। সকাল ৯টায় তাদের ঢাকায় ফেরার কথা থাকলেও শিডিউল বিপর্যয়ে এসে পৌঁছাতে হয় সকাল ১০টার পর। এখনো অবশ্য বিমানবন্দর ছেড়ে বের হতে পারেননি ক্রিকেটাররা।

দলের সাথে ফেরেননি সদ্য বিদায় নেয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। নেই আরেক বিদায়ী শ্রিনিবাস চন্দ্রশেখরনও। ভারত থেকেও শ্রীলঙ্কা চলে গেছেন রঙ্গনা হেরাথ। জানা গেছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে কেবল আছেন দলের সাথে।

ওআ/

ক্রিকেটাররা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250