সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

বিশ্ববিদ্যালয়কে অ্যাকাডেমিক ক্ষেত্রে এগিয়ে নিতে চান জবি উপাচার্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়কে অ্যাকাডেমিক ক্ষেত্রে এগিয়ে নিতে চান জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করা ও গবেষণা ভাতা বাড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। খুব দ্রুতই এ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রোগ্রাম চালু করতে চাই। 

তিনি বলেন, ডিনস অ্যাওয়ার্ড জবিতে অনুমোদিত হয়েছে। কিন্তু ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু নেই। ধারাবাহিকভাবে সুচিন্তিত পরিকল্পনায় ধাপে ধাপে এগুলো নিয়ে কাজ করবো। এসময় তিনি ডিনদের সঙ্গে টিমমেট হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার (২২শে ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান জানিয়ে ড. সাদেকা হালিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে এসেছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার জন্য আমরা দোয়া করেছি। যেন আসন্ন নির্বাচন আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। এ সরকার যেন ক্ষমতায় আসে। সে প্রতিজ্ঞাই আমরা করেছি।

আরো পড়ুন: জার্মানিতে আইইএলটিএস ছাড়াই পড়ার সুযোগ

বিশ্ববিদ্যালয়ের আগামীর চ্যালেঞ্জ সম্পর্কে সাদেকা হালিম বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যা প্রকট থাকায় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম। নতুন ক্যাম্পাসে ছাত্রদের জন্য দ্রুত কয়েকটি আবাসিক হল নির্মাণ করা খুবই জরুরি। কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে ভৌত কাঠামো না থাকলে সেখানে কাজ করা কঠিন হয়। এছাড়া দুঃখজনক হলো এখানে খেলাধুলার মাঠ নেই। একটি মাঠ থাকলেও এখন তা বিশ্ববিদ্যালয়ের কাছে নেই। নতুন ক্যাম্পাস হওয়াও সময় সাপেক্ষ। ফলে টুঙ্গিপাড়া থেকে প্রধানমন্ত্রীর নিকট আমি আহ্বান জানাবো আমার শিক্ষার্থীদের জন্য মাঠ দিতে হবে।

এদিন সমাধিসৌধের পাশে এক মিনিট নিরবতা পালন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতি, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সমিতির নেতারা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসকে/ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250