মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

বিষ ছাড়াই কিভাবে দূর করবেন ঘরের ইঁদুর!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নতুন, পুরাতন, মূল্যবান সব জিনিস নষ্ট করে দেয় ইঁদুর। তাই ঘর থেকে ইঁদুর তাড়াতে অনেকেই অনেক রকম চেষ্টা করে। কিন্তু বাজারে ইঁদুর তাড়ানোর জন্য যা পাওয়া যায় তাতে বেশিরভাগই বিষ দেওয়া থাকে। এ জন্য বিষের ব্যবহার থেকে অনেকেই বিরত থাকেন। তাদের জন্যই বিষ প্রয়োগ ছাড়া বাড়ি থেকে ইঁদুর তাড়াতে কিছু টিপস জানানো হলো।

কীভাবে তাড়াবেন ঘরের ইঁদুর-

পেঁয়াজ: ইঁদুর তাড়াতে পেঁয়াজের ব্যবহার করতে পারেন আপনি। ইঁদুর পেঁয়াজের গন্ধ একেবারেই পছন্দ করে না। তাই ইঁদুর তাড়াতে পেঁয়াজের খোসা বা কাটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। বাড়ির যে জায়গাগুলোতে ইঁদুরের উৎপাত, সেখানে এগুলো ছড়িয়ে রাখলেই পালাবে ইঁদুর।

রসুন: পেঁয়াজের মতো রসুনের গন্ধও ইঁদুর সহ্য করতে পারে না। রসুনের সাহায্যে ইঁদুর তাড়াতে হলে পানিতে রসুন ভিজিয়ে রাখুন। তার পরে, যেখানে ইঁদুরের যাতায়াত বেশি, সেখানে সেই পানি স্প্রে করে দিন। ইঁদুরের উৎপাত কমে যাবে।

লবঙ্গ: ইঁদুর তাড়াতে লবঙ্গ বেশ কার্যকরী। লবঙ্গের গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না। একটা কাপড়ে কয়েকটা লবঙ্গ নিয়ে পুঁটলি বেঁধে ঘরের কোণায় কোণায় রেখে দিন। দেখবেন ইঁদুরের যন্ত্রণা কমে যাবে।

আরো পড়ুন : এই ৬ নিয়ম মানলে লাগেজ হারাবে না বিমানবন্দরে

মরিচের গুঁড়ো: বাড়ির ভিতরে কোথাও ইঁদুরের বাসা খুঁজে পেলে তার চারপাশে শুকনো মরিচের গুঁড়ো ছড়িয়ে রাখতে পারেন।

পুদিনা পাতা: এ ছাড়া, ইঁদুর তাড়াতে পুদিনা পাতাও অত্যন্ত কার্যকরী। পুদিনা পাতার তেলও পাওয়া যায়। সেই তেলও ঘরের কোণায় মাঝেমধ্যে ছড়িয়ে দিতে পারেন।

খেলনা ইঁদুর: খেলনা ইঁদুর দেখলেও ইঁদুররা অনেক ভয় পায়। তাই নেংটি খেলনা ইঁদুর চলাচলের পথে রেখে দিতে পারেন।

মাথার চুল: ইঁদুর তাড়াতে মাথার চুল বেশ কার্যকর। চুল মুখে গেলে বা পায়ে আটকে গেলে ইঁদুরের মৃত্যু হবেই। তাই ইঁদুর তাড়াতে রাতের বেলা আপনার ঘরের মেঝেতে ও ইঁদুরের প্রিয় জায়গাগুলোতে চুল ফেলে রাখতে পারেন।

এস/ আই. কে. জে/ 

ওষুধ ইঁদুর ঘর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250