বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

বিসিবির ইতিহাসে সেরা সভাপতি হতে চান সাকিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ২০০৬ সালে অভিষেকের পর থেকে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে লাল-সবুজ জার্সিতে কুড়িয়েছেন নানান খ্যাতি, গড়েছেন রেকর্ডের পর রেকর্ড, বরাবরই বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে করছেন রাজত্ব। বাইশ গজের বাইরেও ‘হট ফিগার’ দেশের ক্রিকেটের এই পোস্টার বয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

দেশের অন্যতম সেরা এই ক্রীড়া-ব্যক্তিত্বের রাজনীতিতে প্রত্যাবর্তনে অনেকেই ধারণা করেছিলেন, অদূর ভবিষ্যতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন সাকিব। তবে টাইগারদের পোস্টারবয়ের চাওয়া ভিন্ন। মন্ত্রিত্ব না, বরং দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবির সভাপতি হতে চান সাকিব। সুযোগ পেলে বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হতে চান তিনি।

শুক্রবার (১২ই জানুয়ারি) দুবাইভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ টি-টেনের দল বাংলা টাইগার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

সাকিবের ভাষ্য, সভাপতি হতে পারলে ভালো লাগবে, বাকিটা তো জানি না। আমি বিশ্বাস করি, আমি যখন যাব অবশ্যই বাংলাদেশের ইতিহাসের সেরা সভাপতি হবো। পারি না পারি, সেটা পরের কথা।

আরো পড়ুন: এবার তৈরি হলো সানি লিওনের আপত্তিকর ভিডিও

টাইগার দলপতি যোগ করেন, দেখুন, পাপন ভাই এতো দিনে অনেক কিছু করেছেন। স্বাভাবিকভাবেই তার অর্জনগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই। আর আমার যদি সেরা হওয়ার চিন্তাই না থাকে, তাহলে আমি সেরা কাজটা কীভাবে করব। এমন না যে আমি কাউকে ছোট করছি।

আগে যারা দায়িত্বে ছিল, সবাই চমৎকার কাজ করেছেন। তারা কাজ না করলে দেশের ক্রিকেটে এতো উন্নতি হতো না। তাদের অবদানের ফলেই আমরা এতদূর আসতে পেরেছি। আমি যদি আসি, হয়তো অনেক বেশি কাজ করতে পারব। সবকিছু আসলে সময় বলে দেবে।

এসি/ আই.কে.জে/



বিসিবি সাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250