শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বিয়ে করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ এর হাবু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু চরিত্র দিয়ে পরিচিত পান মাহবুবুর রহমান চাষী ওরফে চাষী আলম। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেতা।

শুক্রবার (২৫ আগস্ট) পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হবে এই অভিনেতার। পাত্রীর নাম তুলতুল। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অধ্যয়নরত তিনি।

বিয়ে প্রসঙ্গে চাষী আলম জানান, পারিবারিক পছন্দেই বিয়ে করছেন তিনি। বিয়ের পর হানিমুনে ইউরোপে যাওয়ার ইচ্ছে রয়েছে তার।

গতকাল বৃহস্পতিবার গায়ে হলুদ অনুষ্ঠানের এক ফাঁকে এই অভিনেতা বলেন, কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। আমাদের সবারই মেয়ে পছন্দ হয়েছে। এখন আমাদের বাড়িতেই গায়ে হলুদের আয়োজন চলছে। শুক্রবার গুলশানে একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হবে।

ওআ/

অভিনেতা বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250