বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ *** প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ *** শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী *** ‘চোখে আওয়ামী লীগ আর বিকল্প হচ্ছে বিএনপি’ *** সিদ্ধান্ত পরিবর্তন, একুশে বইমেলা ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ *** সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ *** রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর *** আওয়ামী লীগ অফিসে টানানো ব্যানার খুলে ফেলল বৈষম্যবিরোধীরা *** প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চেয়েছে সরকার *** রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

বিয়ের আগে হবু স্ত্রীকে যে প্রশ্ন অবশ্যই করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত বিয়ে। ঝোঁকের বসে কিংবা আবেগাপ্লুত হয়ে বিয়ে করলে পরবর্তী সময়ে আফসোস করতে হয়। এ কারণে বিয়ের আগে নারী-পুরুষ উভয়েরই উচিত সব বিষয়ে খোলামেলা কথা বলা। না হলে বিয়ের পর দেখা দিতে পারে একাধিক সমস্যা।

তাই বিয়ের আগে উভয়েরই সব বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া উচিত। বিশেষ করে বিয়ের আগে পুরুষরা হবু স্ত্রীকে অবশ্যই কয়েকটি প্রশ্ন করুন। জেনে নিন কোনগুলো-

১. বর্তমানে বেশিরভাগ নারীই স্বাবলম্বী। আপনার হবু স্ত্রীও যদি কর্মজীবী হন তাহলে তাকে আগেই জিজ্ঞাসা করে নিন, বিয়ের পরও কি তিনি কাজ করবেন?

কারণ তার উত্তর শুনেই আপনি নিজেদের ভবিষ্যতের বিষয়ে পরিকল্পনা করতে পারবেন। আর সেভাবেই পরিবারকে বোঝাতে হবে।

আরো পড়ুন : রোমান্টিক হতে চান? জেনে নিন যা করবেন

২. নারী-পুরুষ নির্বিশেষে সবারই রান্না জানা উচিত। তবে নারীরাই বেশিরভাগ সময় রান্নার ভার নেন, এ কারণে তাকে জিজ্ঞাসা করতেই পারেন, তিনি রাঁধতে জানেন কি না।

৩. স্ত্রীর বন্ধুবান্ধব নিয়ে আপনার চিন্তা করার তেমন প্রয়োজন নেই। তবে তার কাছের বন্ধুদের সম্বন্ধে জেনে রাখা ভালো। কারণ বিপদে আপদে তাদের সাহায্য লাগতেই পারে।

৪. ঘর পরিষ্কার রাখা সবার পক্ষেই সব সময় সম্ভব হয় না। কারণ কর্মব্যস্ততার কারণে অনেকেই পরিষ্কার করার সময় পান না। হবু স্ত্রী ঘরের কাজ করতে পারেন কি না তা জেনে নিন।

৫. তুমি কি আমার উপার্জনে সন্তুষ্ট? এই প্রশ্নটি অবশ্যই করুন হবু স্ত্রীকে। বিয়ের আগে নিজের উপার্জন সম্পর্কে জানান। তিনি এই উপার্জনে সন্তুষ্ট থাকলেই বিয়ের পর আর্থিক বিষয়ের সমস্যা কাটাতে পারবেন।

এস/ আই. কে. জে/ 

স্বাবলম্বী হবু স্ত্রী নারী-পুরুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250