শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’

বৃষ্টিতে খেলা বন্ধ, ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেই বাগড়া দিয়েছে বৃষ্টি। বেরসিক বৃষ্টির কারণে ১৫ ওভার খেলার পর বন্ধ করে দেওয়া হয় খেলা। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটের খরচায় ৮৪ রান। উইকেটে আছেন সাকিব আল হাসান (৪) ও তৌহিদ হৃদয় (৮)।

সাগরিকায় টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আফগান পেসারদের তোপ সামলাতে হিমশিম খেতে থাকেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস।

আফগান পেসার ফজল হক ফারুকির প্রথম ওভারের প্রথম পাঁচ বলে বেশ বেগ পেতে হয়েছিল তামিমকে। সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন তিনি। কিন্তু ফারুকির ব্যক্তিগত চতুর্থ ওভারেই হতাশ হয়ে মাঠ ছাড়েন তামিম।

অফ-স্টাম্পের বাইরের বলটি কাট করে বাউন্ডারি হাঁকিয়ে গর্জে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন তামিম। কিন্তু এবার বেশ খানিকটা লাইন পরিবর্তন করলেন ফারুকি, এই বলে আলতো করে ব্যাট চালিয়ে নিজের বিপদ ডেকে আনেন টাইগারদের অন্যতম সেরা এই ব্যাটার।

আর তামিমকে ফিরিয়ে পাওয়ার প্লেতেই প্রথম উইকেটের দেখা পেয়ে যায় আফগানিস্তান। ১৩ রানে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। এর মধ্য দিয়ে ‘তামিম বনাম ফারুকি’ লড়াইয়ে আবারও জয়ী ফারুকি। দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

শুরুতে তামিম ফেরার পর চাপ সামলে নিয়ে খোলস ছেড়ে বের হতে শুরু করেন লিটন দাস। কিন্তু বের হওয়ার আগেই তাকে থামতে হয় মুজিব উর রহমানের শিকার বনে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২৬ রান।

লিটনের বিদায়ের পরপরই মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ব্যর্থতার বেড়াজাল ছিড়ে বের হতে ব্যর্থ হয়ে এবারও তাকে মাঠ ছাড়তে হয় ১২ রান করে। আর তাতেই ৭২ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।

ওআ/

বৃষ্টি খেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250