সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

বেনাপোল এক্সপ্রেসের শত শত যাত্রীর জীবন বাঁচলো যার বুদ্ধিমত্তায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রীকে রক্ষা করেছেন পুলিশ কন্সটেবল মোহাম্মদ আলী৷ শুক্রবার (৫ই জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় বিষয়টি জানান এই পুলিশ কন্সটেবল।

আগুনের ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ‘চ’ বগির পেছনের বগিতে দাঁড়িয়ে আসছিলাম৷ এদিকে মানুষজন চিল্লাই (চিৎকার) উঠছে, আগুন ধরছে, আগুন ধরছে৷ তাকিয়ে দেখি কোচ ধোঁয়াতে অন্ধকার হয়ে গেছে৷ পরে আমি কোচের পেছন দিকে যেতে লাগলে মানুষজন বললো ভাই তাড়াতাড়ি নেমে যান আগুন লাগছে৷

তিনি বলেন, তখন আমার মাথায় বুদ্ধি এলো চেইন টান দিতে হবে৷ তখন ধোঁয়ার কারণে চেইন আর খুঁজে পাই না৷ পরে মানুষের ভিড় ঠেলে আরেক বগিতে গিয়ে চেইন ধরে টান দিলাম, তখন ট্রেন থামালাম।

আরো পড়ুনসারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক

তিনি আরও বলেন, তখন ট্রেন থেকে বের হবার পথে প্রচুর মানুষ দেখে আমি উপায় না পেয়ে জানালা দিয়ে নামতে চেষ্টা করি৷ জানালা দিয়ে নামতে গিয়ে এক পা ভেতর থেকে গেলে আমি ঝুলন্ত অবস্থার মধ্যে পড়ে যাই৷ পরে জুতা ফেলে বের হয়ে এসেছি৷

প্রসঙ্গত, শুক্রবার (৫ই জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের ৫টি বগিতে আগুন আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসি/ আই.কে.জে


যাত্রী বেনাপোল এক্সপ্রেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250