বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ব্যাটিংয়ে বাংলাদেশ, বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ঠিক দুপুর ২ টায় শুরু হয়ে যাওয়ার কথা ছিল খেলা। তবে মিরপুরের আকাশে নেমেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাই আপাতত পিচ কভারে ঢাকা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়কত্বের অভিষেক ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ব্যাটার জাকির হাসানের। একইসঙ্গে বিশ্রাম থেকে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও পেসার শরীফুল ইসলাম। 

টসে জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে শান্ত শুষ্ক উইকেটের কথা বলেছেন। যেখানে আগে ব্যাট করে বড় সংগ্রহের লক্ষ্য বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডের পরই তামিম ইকবাল ও সিরিজের অধিনায়ক লিটন দাস শেষ ম্যাচ থেকে বিশ্রাম চান। সে কারণে আজ তানজিদ তামিম ও জাকিরকেই দেখা যেতে পারে টাইগারদের ওপেনিংয়ে। 

সবমিলিয়ে বাংলাদেশ আজ চারটি পরিবর্তন নিয়ে নেমেছে। এশিয়া কাপের পর বিশ্রামে ছিলেন শান্ত, মুশফিক ও শরীফুল। এই ম্যাচ দিয়ে তারা টাইগার একাদশে ফিরেছেন। তাদের সঙ্গে নতুন ক্রিকেটার অভিষিক্ত জাকির। এর আগে এই উইকেটরক্ষক ব্যাটার ৩টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।

এদিকে, কিউইদের একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। আগের দুই ম্যাচের একাদশে থাকা কাইল জেমিসন ও চ্যাড বোয়েসের জায়গায় নেওয়া হয়েছে অ্যাডাম মিলনে ও ডিন ফক্সক্রফটকে।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

এসকে/ 

ক্রিকেট নিউজিল্যান্ড বাংলাদেশ ওয়ানডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250