মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রওনা দিয়েছেন ইমরান খানের সমর্থকেরা—লক্ষ্য ইসলামাবাদ *** জাতীয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এশিয়ায় শক্তিশালী অংশীদারত্ব গড়তে চায় ডেনমার্ক: রাষ্ট্রদূত *** রমজানের আগেই তিন ধাপের ইউপি নির্বাচন *** ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও *** আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ রাত *** মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা *** বিচার ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা নয়: ডেপুটি স্পিকার *** দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকান *** বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা-এই পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিকসের বর্তমান সভাপতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে সূত্র জানায়। 

আগামী ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার বৃহত্তম নগরী জোহানেসবার্গে ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন হবে। শীর্ষ সম্মেলন ছাড়াও ব্রিকস নেতাদের আউটরিচ এবং ব্রিকস ডায়ালগ অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন: ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি 

প্রসঙ্গত, গত ১৪ জুন সুইজারল্যান্ডের জেনেভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হয়। সেখানে ব্রিকস জোট নিয়ে আলোচনা হয়। তখন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছিলেন, বাংলাদেশ শিগগিরই ব্রিকসের সদস্য পদ লাভ করতে পারে। ভবিষ্যতে আরও আটটি দেশ সদস্য পদ পেতে পারে। যাদের ব্রিকস সামিটে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ২০২১ সালে ব্রিকস ব্যাংক-নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে।

এম/


ব্রিকস সম্মেলন বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250