বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত ৭ কাউন্সিলর প্রার্থীর জয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

লেবার পার্টির জয়ী ৩ কাউন্সিলর সদস্য উম্মে আলী, ফাতিমা বেগম ও আলিয়া খান। ছবি: সংগৃহীত

ব্রিটেনের লন্ডনের পার্শ্ববর্তী শহর লুটন বারা কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত ৭ প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে ৬ জন লেবার পার্টির ও ১ জন কনজারভেটিভ পার্টির। স্থানীয় সংবাদমাধ্যম লুটন টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার (৪ মে) লুটন বারা কাউন্সিলে নির্বাচন হয়। এ প্রথমবারের মত লুটন বারা কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে রেকর্ড সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি প্রার্থী জয়ী হয়েছেন।

লেবার পার্টির জয়ী প্রার্থীরা হলেন বিচ হিল ওয়ার্ডে রুমি চৌধুরী, সেইন্ট ওয়ার্ডে শাহানারা নাসের ও সায়মা হোসাইন, হাই টাউন ওয়ার্ডে উম্মে আলী, সেন্ট্রল ওয়ার্ডে ফাতিমা বেগম, লুসি ওয়ার্ডে ইয়ারুন বেগম। কনজারভেটিভ পার্টি থেকে ব্রামিংহাম ওয়ার্ডে আজিজ আম্বিয়া জয়ী হয়েছেন।

আরো পড়ুন: মহাধুমধামে রাজা চার্লস বসলেন সিংহাসনে

লুটনে প্রায় ৫০ হাজার বাংলাদেশির বসবাস। এবারের লুটন বারা কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ২১ জন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে লেবার পার্টির ১১ জন, কনজারভেটিভ পার্টির ৩ জন, লিব ডেমের ২ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫ জন অংশগ্রহণ করেন।

নির্বাচনী ফলাফলে এবারও লেবার পার্টির নিয়ন্ত্রণে থাকছে লুটন বারা কাউন্সিল।

এম/


 

ব্রিটেন বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250