রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ভারত ও কুয়েতের মধ্যে বাণিজ্যের আরও সম্প্রসারণ প্রয়োজন : ভারতীয় রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

ছবি: ভারত ও কুয়েতের মধ্যে বাণিজ্যের আরও সম্প্রসারণ প্রয়োজন: ভারতীয় রাষ্ট্রদূত

কুয়েতে ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ স্বয়িকা বলেন, বর্তমান প্রেক্ষাপটে ভারত ও কুয়েতের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক নিয়ে তিনি ভীষণ খুশি। গত বছর দুই দেশের মধ্যকার অর্থনীতি ১৩৮ কোটি মার্কিন ডলারের রেকর্ড স্পর্শ করে। তবে এখনও দুই দেশের বাণিজ্যে বৈচিত্র্য বিশেষ জরুরি।

মূলত তেল এবং তেল সম্পর্কিত পণ্য ও খাদ্য সম্পর্কিত পণ্যগুলোই দুই দেশের মধ্যকার বাণিজ্যের প্রধান উৎস। এছাড়াও অটোমোবাইল, টেক্সটাইল, সিরামিক পণ্য ইত্যাদি থাকলেও আরো বৈচিত্র‍্যের প্রয়োজন রয়েছে। 

সাশ্রয়ী মূল্যে কুয়েতের বাজারে ভারতীয় ওষুধ সরবরাহের চিন্তাভাবনাও চলছে। বাসমতি চাল ছাড়া অন্য চালগুলোর রপ্তানির বিষয়ে ভারতীয় বিধিনিষেধের ব্যাপারে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারত সরকার। তবে পরিস্থিতির উন্নতি হলেই এ বিধিনিষেধ তুলে নেওয়া হবে।

বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত।

তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা এত বছর ধরে কাজ করে চলেছি। বহু প্রাচীন আইন বাতিল করা হয়েছে। বিনিয়োগকারীদের সুবিধার জন্য অনেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে আজ আমরা অর্থনীতির দিক দিয়ে বিশ্বে পঞ্চম। ২০৩০ সালের মধ্যে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছি।"

আরো পড়ুন: নতুন সমস্যার সম্মুখীন চীনের অর্থনীতি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আদর্শ স্বয়িকাকে ২০২২ সালের অক্টোবরে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়। ২০২২ সালেই ভারত-কুয়েত দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্ণ হয়।

করোনার দ্বিতীয় প্রকোপের সময় ভারতের পাশে দাঁড়ায় কুয়েত। ভারতকে সেসময় অক্সিজেন ও অন্যান্য ত্রাণসামগ্রী প্রদান করে দেশটি৷

এম এইচ ডি/ আই. কে. জে/

ভারত রাষ্ট্রদূত বাণিজ্য কুয়েত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250