শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

ইমার্জিং এশিয়া কাপ

ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলমান ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে পরের দুই ম্যাচে ওমান ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়ে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে টাইগাররা। এবার শিরোপা নির্ধারণী ফাইনালের মিশনে ভারত ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (২১ জুলাই) শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে লড়াইয়ে নামছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। এই ম্যাচে মাঠে নামার আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সাইফ হাসান। ফলে প্রথমে ব্যাট করতে নামবে ভারতের দল।

বাংলাদেশ ‘এ’ দলের একাদশ 

মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, সাইফ হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, আকবর আলী (উইকেটকিপার), শেখ মাহেদি হাসান, রকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল।

ভারত ‘এ’ দলের একাদশ 

সাই সুধারসন, অভিষেক শর্মা, নিকিন জোসে, যশ ধুল (অধিনায়ক), রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, ধ্রুব জুরেল (উইকেটকিপার), মানব সুথার, হর্ষিত রানা, আরএস হাঙ্গারগেকার ও যুবরাজ সিংহ দোদিয়া।

ওআ/

ক্রিকেট বাংলাদেশ ভারত ইমার্জিং এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250