বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভারতে শুটিংয়ের অনুমতি পেলো ‘কবি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘কবি’ নামে একটি সিনেমায় অভিনয় করবেন অভিনেতা শরিফুল রাজ। এতে কলকাতার নায়িকা ইধিকা পাল তার সহশিল্পী হবেন বলে শোনা যাচ্ছে। ইধিকা জানিয়েছেন, প্রস্তাব পেলেও তিনি এ সিনেমায় এখনো চুক্তিবদ্ধ হননি। তবে চিত্রনাট্য পড়ছেন। নায়িকা চূড়ান্ত না হলেও ভারতে শুটিংয়ের অনুমতি মিলেছে ‘কবি’ চলচ্চিত্রের।

সিনেমার কিছু অংশের শুটিং কলকাতায় হবে বলে জানা গেছে। ৮ নভেম্বর তথ্য মন্ত্রণালয় থেকে ভারতে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। নির্মাতা হাসিবুর রেজা কল্লোল ও শরিফুল রাজ ছাড়াও এই চলচ্চিত্রের জন্য শর্তসাপেক্ষে ভারতে যাওয়ার অনুমতি পেয়েছেন প্রযোজক শামীম আহমেদ, চিত্রনাট্যকার আখতার ফেরদৌস, চিত্রগ্রাহক সন্দীপ রায় এবং প্রধান সহকারী পরিচালক মামুনুর রশিদ।

শর্তে রয়েছে, ভারত যাওয়া তারিখ থেকে পরের ২১ দিন সিনেমার শুটিং করা যাবে। বিদেশে শুটিংয়ের সময় কোনো বিদেশি কলাকুশলী এই ছবিতে অংশগ্রহণ করতে পারবেন না। বিদেশি শিল্পী নিতে হলে মন্ত্রণালয় থেকে আগেই অনুমতি নিতে হবে, নয়তো সিনেমাটি সেন্সরের জন্য বিবেচিত হবে না।

সংবাদমাধ্যমে নির্মাতা কল্লোল বলেন, চলচ্চিত্রটির কিছু অংশের শুটিংয়ের জন্য ভারতে যাওয়ার আবেদন করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে। এখনো শুটিংয়ের তারিখ চূড়ান্ত নয়। তবে চলতি মাসেই সিনেমার শুটিংয়ে ভারতে যাচ্ছি আমরা।

এসকে/ 

ভারত ইধিকা পাল শরিফুল রাজ কবি সিনেমা শুটিংয়ের অনুমতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250