শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভালো বর পেতে মাথায় ডিম ফাটালেন রাখি সাওয়ান্ত (ভিডিও)

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

একবার বিয়ে ভেঙেছে বলে কি আবার বিয়ে করবেন না? নিশ্চয়ই করবেন। হাল ছাড়তে রাজি নন রাখি সাওয়ান্ত। আবার বিয়ের স্বপ্ন দেখছেন তিনি। এবার ‘ভালো বর’ চাই তার। সেজন্য আজব কাণ্ড ঘটালেন তিনি। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই মাথায় ফাটালেন ডিম।

গত বছর আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। তা নিয়ে বিস্তর অশান্তি হয়। তার দাবি, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাকে স্বীকৃতি দিচ্ছেন না। সেই ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন দুজন। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি। তখন তার পাশেই ছিলেন আদিল।

আরো পড়ুন: সালমানের আচরণে ক্ষিপ্ত অভিনেত্রী

কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। তার বিরুদ্ধে ঘরোয়া হিংসা ও প্রতারণার অভিযোগও আনেন তিনি। পরে আবার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। তাকে গ্রেফতার করা হয়।

অতীতের তিক্ত অভিজ্ঞতাকে পেছনে ফেলে আবার বিয়ের স্বপ্ন দেখছেন রাখি। ভালো বর চাই— এ কথা বলতে বলতেই মাথায় ফাটালেন একের পর এক ডিম। তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তারপর থেকে ট্রলের বন্যায় ভাসছেন তিনি। 


এসি/


বর রাখি সাওয়ান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250