বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

ভিকারুননিসায় শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজনে শাখা বা সেকশনের অনুমতিক্রমে কেবল বাটন ফোন সঙ্গে আনতে পারবেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে ভিকারুননিসার অধ্যক্ষ কেকা রায় চৌধুরী সোমবার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্টফোন আনলে পড়াশোনায় নানা ধরনের সমস্যা তৈরি হয়। তাই শিক্ষার পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি অভিভাবক ও শিক্ষার্থীরা আমাদের এই সিদ্ধান্তে সহযোগিতা করবে।

গত ২৪ মে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীদের শ্রেণিকক্ষে/বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে আসা যাবে না। তবে জরুরি প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র বাটন মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে।

আরো পড়ুন: ২৭ বছরের সব সার্টিফিকেট পুড়িয়ে ভাইরাল ইডেনছাত্রী

এতে আরও বলা হয়, এ বিষয়ে সম্মানিত অভিভাবকদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের বাইরে, প্রতিষ্ঠানের আঙ্গিনায় অযথা ঘোরাফেরা করা যাবে না, টিফিন খেয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। প্রতিষ্ঠানের যে কোনো প্রকার সম্পদ নষ্ট করাসহ প্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করে এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ প্রদান দেওয়া হলো।

এম এইচ ডি/আইকেজে 

শিক্ষা-প্রতিষ্ঠান রাজধানী স্মার্টফোন শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250