রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

ভূ-রাজনৈতিক অবস্থানে কর্তারপুর সাহিব গুরুদ্বার ভ্রমণে প্রতিবন্ধকতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কর্তারপুর সাহিব গুরুদ্বার শ্রী গুরু নানক দেবজির গভীর আধ্যাত্মিকতার প্রমাণ হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে। এখানেই গুরু তার জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছেন। সারা বিশ্বের শিখদের জন্য তাই এই গুরুদ্বার তীর্থস্থানস্বরূপ।

কর্তারপুর করিডোরের উদ্বোধনের ফলে এই গুরুদ্বারেরও উন্নয়ন হবে বলে অনেকেরই ধারণা। একই সাথে এই গুরুদ্বারের প্রতি অনেকেরই মনোযোগ আকৃষ্ট হবে বলেও অনেকেই মনে করছেন। তবে যেখানে দৈনিক ৫০০০ জন ভক্তের আগমন আশা করা হচ্ছে। সেখানে দৈনিক  ২০০ জন দর্শনার্থী আসছে গুরুদ্বারে।

এর কারণ হিসেবে দেখা যায়, এখানকার দর্শনার্থীদের জন্য পাকিস্তান সরকার ২০ মার্কিন ডলারের ফি নির্ধারণ করেছে, যা খুবই হতাশাজনক। ভক্তরা তীর্থস্থান ভ্রমণ এবং টাকা প্রদান এই দুটানাতেই ভুগেন।

তবে কর্তারপুর সাহিব ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন না হলেও পাসপোর্ট এবং পারমিটের প্রয়োজন রয়েছে। ভারতের অধিকাংশ মানুষেরই পাসপোর্ট নেই। অন্যদিকে যাদের পাসপোর্ট রয়েছে, তাদের মধ্যে অনেকেই পাকিস্তান ভ্রমণ নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকেন। একজনের পাসপোর্টে পাকিস্তানি স্ট্যাম্প থাকলে ভবিষ্যতে তার জন্যে অন্য অনেক দেশের দরজা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়।  ভূ-রাজনৈতিক অবস্থানের ফলে অনেকেই এ তীর্থ ভ্রমণের সুযোগ পান না।

আর.এইচ

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250