সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত

ভেটকি মাছের তন্দুরি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সবাই চিকেন তন্দুরি তো খেয়েছেন, তবে কখনো ভেটকি মাছের তন্দুরি খেয়েছেন? খুব কম উপকরণে সহজেই তৈরি করা যায় এই পদ। জেনে নিন রেসিপি-

উপকরণ-

১. ভেটকি মাছ ৫-৬ পিস

২. টকদই ২ টেবিল চামচ

৩. কাঁচা মরিচ বাটা

৪. আদা বাটা সামান্য

৫. রসুন বাটা পরিমাণমতো

৬. ধনে গুঁড়া ১ চামচ

৭. কাশ্মীরি মরিচের গুঁড়া ১ চামচ

আরো পড়ুন : শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে খান চিকেন স্টু

৮. গরম মসলার গুঁড়া ১ চামচ

৯. স্বাদ অনুযায়ী লবণ ও

১০. মাখন পরিমাণমতো।

পদ্ধতি-

প্রথমে ভেটকি মাছের পিসগুলো পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটা পাত্রে টকদই, কাঁচা মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, গরম মসলা গুঁড়া ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন।

মসলার এই পেস্ট মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। মাখন গলিয়ে নিন। তন্দুরি করার যন্ত্র বা গ্রিলারে ম্যারিনেট করা মাছগুলো এপিঠ ওপিঠ করে সেঁকে নিন।

গ্রিল বা বারবিকিউ করার যন্ত্র না থাকলে ননস্টিক প্যানে কিছুটা মাখন মাখিয়েও সেঁকতে পারেন মাছগুলো। ভেটকি মাছ খুব নরম হয়। একটুতেই ভেঙে যেতে পারে।

তাই মাছ সেঁকার সময়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আপনি চাইলে মাছের পিস না করে, গোটা ভেটকির তন্দুরিও করতে পারেন।

মাছ ভালো করে ভাজা হয়ে গেলে পুদিনা চাটনি সহযোগে গরম গরম পরিবেশন করুন। এর সঙ্গে শসা পেঁয়াজ কুচিও রাখতে পারেন।

এস/ এসি



রেসিপি ভেটকি মাছের তন্দুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250