সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

ভোটকেন্দ্র ও ভোটার তালিকা যেভাবে জানবেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবার মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। তবে, ভোটের দিনে অনেকেই ভোটকেন্দ্র ও ভোটার তালিকা নিয়ে সমস্যায় পড়েন। তাই, ভোটের দিনে নির্বিঘ্নে ভোট দিতে উপায়গুলো জেনে নিন।

ভোটারদের তালিকা প্রতিটি থানা এবং উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসে রয়েছে। সেখানে ভোটারদের তালিকা নির্বাচনের আগেই পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে এলাকাভিত্তিক ভোটাররা তাদের তালিকা সম্পর্কে জানতে পারবেন। তবে, সেটা সম্ভব না হলে নির্বাচনের আগেই সাধারণত স্থানীয় প্রার্থীরা ভোটারদের বাড়িতে তাদের তালিকার নম্বর লিখে পাঠিয়ে দেন। এছাড়া ভোটের দিন কেন্দ্রের বাইরে প্রার্থীদের কাছে ভোটার তালিকার কপি থাকে। তারাও ভোটারদের তালিকা সম্পর্কে জানিয়ে থাকে।

ভোটকেন্দ্রের তথ্য জানার উপায়

ভোটার হিসেবে ভোট কেন্দ্রে সম্পর্কে জানা খুবই জরুরি। সঠিক কেন্দ্রে না গেলে আপনি ভোট দিতে পারবেন না। তাই এ বিষয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সমাধান পাওয়া যাবে। সেখানে প্রতিটি নির্বাচনী আসন ধরে ধরে ভোটকেন্দ্রের তথ্য উল্লেখ করা আছে। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কোন আসনের ভোটার এবং ওই আসনের কত নম্বর ওয়ার্ডের ভোটার।

এছাড়া ভোটকেন্দ্র সম্পর্কিত সব তথ্য স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ডট বিডি (smartelectionmanagement.BD) নামে অ্যাপ থেকে জানতে পারবেন। অ্যাপল-স্টোর বা প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করা যাবে। ইন্সটল করার পর জন্মতারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে যাবতীয় তথ্য জানা যাবে।

আরো পড়ুন: অ্যাপে দুই ঘণ্টা পরপর ভোট গ্রহণের হার জানাবে ইসি

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ই নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ই ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ই ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ই ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ই জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ই জানুয়ারি। 

এসকে/

নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্র ভোটার তালিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250