মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদের তৃতীয় দিনেও রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। শুরু হয়েছে বাড়ি থেকে ঢাকায় ফেরার পালাও। যাতায়াতে অতিরিক্ত যাত্রীর চাপ ও গাড়ি সংকট না থাকলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে গাড়িগুলো।

শনিবার (১ জুলাই) রাজধানীর অন্যতম প্রবেশদ্বার সায়েদাবাদ বাস টার্মিনালে এ চিত্র দেখা গেছে। সেখানকার কাউন্টারগুলোতে চোখে পড়েছে চিরচেনা ব্যস্ততা। এখনো নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। পাশাপাশি কর্মের প্রয়োজনে ঢাকায় ফেরাও শুরু হয়ে গেছে। সকাল থেকে সব গাড়ি যাত্রীপূর্ণ করেই এলাকা থেকে সায়েদাবাদে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ছেড়ে আসা আল-আরাফাহ পরিবহনের যাত্রী আলমগীর জানান, তাদের স্বাভাবিক সময়ে ভাড়া ৪০০ টাকা। ঈদে ৫০০ করে রাখা হয়েছে। তবে, যাত্রী সংকট নেই, আবার অতিরিক্তও না। ঈদ উপলক্ষে ভালোই যাত্রীর চাপ আছে। তবে, পর্যাপ্ত গাড়িও আছে।

চাঁদপুর থেকে ছেড়ে আসা পদ্মা এক্সক্লুসিভের যাত্রী আব্দুল মালেক বলেন, আমরা সপরিবারে চাঁদপুর থেকে ঢাকা এসেছি। সকাল সকাল রওনা হওয়ায় গাড়ি পেতে বেগ পেতে হয়নি। তবে যাত্রী ভরপুর। গাড়ির সিট খালি আসেনি। ভাড়া স্বাভাবিক সময়ে ৩৫০ টাকা, ঈদে ৪৫০ টাকা রেখেছে।

চাঁদপুরের কচুয়া থেকে ছেড়ে আসা সুরমা পরিবহনের যাত্রী ফতেমা বেগম জানান, তাদের কাছ থেকে স্বাভাবিক সময়ের মতোই ভাড়া রাখা হয়েছে। তবে, সড়কে যাত্রী ও গাড়ির চাপ দেখেছেন।

এছাড়া সিলেট-চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগ ও জেলা রাজধানী ঢাকার সায়েদাবাদমুখী গাড়িগুলো যাত্রীবোঝাই করেই আসতে দেখা গেছে। একই চিত্র যাওয়ার ক্ষেত্রেও। রাজধানীর অন্যতম বাস টার্মিনাল সায়েদাবাদ থেকে দেশের বিভিন্ন প্রান্তে সন্তোষজনক যাত্রী নিয়ে ছাড়ছে বিভিন্ন পরিবহন।

নূরুল ইসলাম নামের মসজিদের একজন ইমাম জানান, তিনি মসজিদে নামাজ পড়িয়ে দুইদিনে সব কাজ গুছিয়ে আজ যাচ্ছেন নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়।

মাদরাসাছাত্র নাইম শেখ বলছেন, আমরা মাদরাসায় দুইদিনে চামড়া কালেকশন ও বিক্রির কাজ করেছি। এখন বাড়ি যাচ্ছি। এদের মতো অনেক যাত্রীই নানা কারণে ঈদের দুদিন পর বাড়ি যাচ্ছেন।

আরো পড়ুন:কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সঙ্গী সজীব ওয়াজেদ জয়

যাওয়া-আসা দুইদিকেই যাত্রী পেয়ে সন্তুষ্ট পরিবহন সংশ্লিষ্টরাও। তারা বলছেন, গত কয়েকদিন শুধু ঢাকা ছাড়ার যাত্রীর চাপ ছিল। ফেরার পথে গাড়িগুলো একরকম খালি আসতো। এখন যাওয়া ও আসায় বেশ ভালো যাত্রী আছে।

চিরচেনা যানজটের এ টার্মিনালটিতে স্বস্তি মিলেছে। নগর ও নগরের বাইরের পরিবহনে যানজটে নাকাল থাকা টার্মিনালটি এখন বেশ স্বাভাবিক দেখা গেছে।

এম/ আইকেজে 


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250