সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

ভোটের দিনও আগের নিয়মেই চলবে মেট্রোরেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভোটের একদিন আগের রাতে হঠাৎ রাজধানীর গোপীবাগে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়লেও এর প্রভাব পড়ছে না মেট্রোরেল চলাচলে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রোববার (৭ই জানুয়ারি) আগের নিয়মেই মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৬ই জানুয়ারি) ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া বলেন, ভোটের দিনেও মেট্রোরেল চলাচল করবে। বন্ধের কোনও নোটিশ দেওয়া হয়নি।

বর্তমানে মেট্রোরেল উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মধ্যবর্তী সব স্টেশনে যাত্রীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মোট ১৬টি স্টেশন রয়েছে।

আরও পড়ুন: সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক

এসব স্টেশনের মধ্যে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এরপর কেবল উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে।

রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দেশের ২৯৯ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

এসকে/ 

নির্বাচন মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250